logo
চ্যানেল জৈন্তা নিউজ
সিলেট ০৮ জুলাই ২০২৬ ১০:৩৫ অপরাহ্ন চ্যানেল জৈন্তা নিউজ
বালাগঞ্জে সহকারী শিক্ষক সমিতির ত্রি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত, ৫১ সদস্যের নতুন কমিটি গঠন

বালাগঞ্জে সহকারী শিক্ষক সমিতির নতুন নেতৃত্বে শাহ আলম, রাজু দেব ও রুমন

চ্যানেল জৈন্তা নিউজ ০৮ জুলাই ২০২৬ ১০:৩৫ অপরাহ্ন সিলেট
চ্যানেল জৈন্তা নিউজ ০৮ জুলাই ২০২৬ ১০:৩৫ অপরাহ্ন
বালাগঞ্জে সহকারী শিক্ষক সমিতির নতুন নেতৃত্বে শাহ আলম, রাজু দেব ও রুমন

বালাগঞ্জ প্রতিনিধি:

বাংলাদেশ প্রাথমিক বিদ্যালয় সহকারী শিক্ষক সমিতি (রেজি. নং এস-১২০৬৮) বালাগঞ্জ উপজেলা শাখার ত্রি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।


বুধবার (৮ জুলাই) বালাগঞ্জ আদর্শ সরকারি প্রাথমিক বিদ্যালয়ে আয়োজিত এ সম্মেলনে উপজেলা কমিটির সভাপতি মো. আব্দুল হান্নানের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রমথেশ দত্ত।


সমিতির উপজেলা শাখার সাধারণ সম্পাদক চঞ্চল দামের সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাহবুবুর রহমান সিবলু, জেলা কমিটির যুগ্ম-সম্পাদক রঞ্জিত মোহন দাস ও অঞ্জন দত্ত।


সম্মেলনের দ্বিতীয় পর্বে মোহাম্মদ শাহ আলমকে সভাপতি, রাজু দেবকে সাধারণ সম্পাদক এবং নুরুল আলম রুমনকে সাংগঠনিক সম্পাদক করে ৫১ সদস্যবিশিষ্ট উপজেলা কমিটি গঠন করা হয়।


নবগঠিত কমিটির অন্যান্য পদে রয়েছেন— সিনিয়র সহ-সভাপতি চঞ্চল দাম, সহ-সভাপতি সরল সোম, সালমা সুলতানা ও মো. বদরুল আলম, সিনিয়র যুগ্ম-সাধারণ সম্পাদক মোহাম্মদ সাহেদ মিয়া এবং অর্থ সম্পাদক আশীষ কুমার বিশ্বাস।


সম্মেলনে জানানো হয়, আগামী এক মাসের মধ্যে পূর্ণাঙ্গ কমিটি গঠন করে জেলা কমিটির কাছে অনুমোদনের জন্য পাঠানো হবে।

চ্যানেল জৈন্তা নিউজ · https://channeljaintanews24.com/top-news/16337
Page of