logo
চ্যানেল জৈন্তা নিউজ
সিলেট ০৮ জুলাই ২০২৬ ০২:৪২ অপরাহ্ন চ্যানেল জৈন্তা নিউজ
এয়ারপোর্ট থানার অভিযানে হত্যা মামলার প্রধান আসামি গ্রেপ্তার

দলদলি চা বাগান হত্যাকাণ্ড: মূল আসামি সাহেদ পুলিশের জালে

চ্যানেল জৈন্তা নিউজ ০৮ জুলাই ২০২৬ ০২:৪২ অপরাহ্ন সিলেট
চ্যানেল জৈন্তা নিউজ ০৮ জুলাই ২০২৬ ০২:৪২ অপরাহ্ন
দলদলি চা বাগান হত্যাকাণ্ড: মূল আসামি সাহেদ পুলিশের জালে


সিলেটের এয়ারপোর্ট থানার একটি হত্যা মামলার প্রধান আসামি সাহেদ (২৫)কে গ্রেপ্তার করেছে পুলিশ। মঙ্গলবার (৭ জুলাই) রাত ১টা ২৫ মিনিটে এয়ারপোর্ট থানাধীন দলদলি চা বাগানের হাজারীবাগ এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়।


গ্রেপ্তারকৃত সাহেদ হাজারীবাগ (দলদলি চা বাগানের পাশে) এলাকার নিয়ামত আলীর ছেলে। তিনি এয়ারপোর্ট থানার মামলা নং-১১, তারিখ ৭ জুলাই ২০২৬, পেনাল কোড ১৮৬০-এর ৩৪২/৩৮৬/৩০২/৩৪ ধারায় দায়ের করা মামলার ১ নম্বর এজাহারভুক্ত আসামি।


পুলিশ জানায়, গত ৫ জুলাই  বিকেলে নিহত মো. সাইদুর রহমান (৪০) তার দুই সহকর্মী মো. তরিকুল ইসলাম ও মো. আতিক নূরকে সঙ্গে নিয়ে দলদলি চা বাগান এলাকায় ঘুরতে যান। এ সময় সাহেদসহ কয়েকজন তাদের গতিরোধ করে নাম-ঠিকানা জিজ্ঞাসাবাদের একপর্যায়ে ভয়ভীতি প্রদর্শন করে তিনটি মোবাইল ফোন ও নগদ ৭০০ টাকা ছিনিয়ে নেয়।


পুলিশের ভাষ্য অনুযায়ী, ছিনিয়ে নেওয়া মোবাইল ফোন ফেরত চাইলে সাহেদ প্রথমে গাছের ডাল এবং পরে বাঁশের লাঠি দিয়ে সাইদুর রহমানের পিঠ, মাথাসহ শরীরের বিভিন্ন স্থানে এলোপাতাড়ি আঘাত করে গুরুতর আহত করেন। আহত অবস্থায় তিনি ঘটনাস্থল থেকে চলে যান। পরে একই দিন রাত আনুমানিক ৮টার দিকে তাকে তার মেসের ফ্লোরে অচেতন অবস্থায় পাওয়া যায়। দ্রুত সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।


এ ঘটনায় এয়ারপোর্ট থানার এসআই (নিরস্ত্র) দ্বীন মোহাম্মদ সঙ্গীয় ফোর্সসহ অভিযান চালিয়ে প্রধান আসামিকে গ্রেপ্তার করেন।


পুলিশ জানিয়েছে, গ্রেপ্তারকৃত আসামিকে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে। মামলার অন্যান্য আসামিদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে।

চ্যানেল জৈন্তা নিউজ · https://channeljaintanews24.com/top-news/16329
Page of