logo
চ্যানেল জৈন্তা নিউজ
সিলেট ০৮ জুলাই ২০২৬ ০১:১৩ অপরাহ্ন চ্যানেল জৈন্তা নিউজ

কোম্পানীগঞ্জে দেড় কোটি টাকার ভারতীয় পণ্য জব্দ, আটক ১

চ্যানেল জৈন্তা নিউজ ০৮ জুলাই ২০২৬ ০১:১৩ অপরাহ্ন সিলেট
চ্যানেল জৈন্তা নিউজ ০৮ জুলাই ২০২৬ ০১:১৩ অপরাহ্ন
কোম্পানীগঞ্জে দেড় কোটি টাকার ভারতীয় পণ্য জব্দ, আটক ১

কোম্পানীগঞ্জ (সিলেট) প্রতিনিধি:


সিলেটের কোম্পানীগঞ্জ উপজেলার দক্ষিণ রণিখাই ইউনিয়নের গৌরীনগর এলাকায় জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশ ও থানা পুলিশের বিশেষ অভিযানে প্রায় দেড় কোটি টাকা মূল্যের ভারতীয় পণ্য, একটি কাভার্ডভ্যান এবং দুটি নৌকা জব্দ করা হয়েছে। এ ঘটনায় একজনকে আটক করা হয়েছে।


আটক ব্যক্তি হলেন গোয়াইনঘাট উপজেলার বগাইয়া হাওর এলাকার সেলিম মিয়ার ছেলে রুবেল মিয়া (২৪)।


পুলিশ সূত্রে জানা যায়, শুক্রবার দিবাগত (২৭ জুন) রাতে গোপন সংবাদের ভিত্তিতে কোম্পানীগঞ্জ থানা পুলিশ অভিযান পরিচালনা করে। ভোলাগঞ্জ পুলিশ ফাঁড়ির ইনচার্জ এসআই নুর মিয়া এবং জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশের এসআই লুৎফর রহমানের নেতৃত্বে পরিচালিত অভিযানে বিপুল পরিমাণ ভারতীয় জিরা, মেহেদী ও চকলেট জব্দ করা হয়। পাশাপাশি একটি কাভার্ডভ্যান ও দুটি নৌকাও জব্দ করা হয়।


কোম্পানীগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. শফিকুল ইসলাম খান বলেন, চোরাচালান প্রতিরোধে কোম্পানীগঞ্জ থানা পুলিশ নিয়মিত অভিযান পরিচালনা করছে। গোপন সংবাদের ভিত্তিতে পরিচালিত অভিযানে বিপুল পরিমাণ ভারতীয় পণ্য, একটি কাভার্ডভ্যান ও দুটি নৌকা জব্দ করা হয়েছে। চোরাচালানের সঙ্গে জড়িতদের শনাক্ত করে আইনের আওতায় আনার কার্যক্রম অব্যাহত রয়েছে।

চ্যানেল জৈন্তা নিউজ · https://channeljaintanews24.com/top-news/16328
Page of