চ্যানেল জৈন্তা নিউজ
সিলেট ০৮ জুলাই ২০২৬
১০:৪১ পূর্বাহ্ন
চ্যানেল জৈন্তা নিউজ
গোলাপগঞ্জে হত্যা মামলার আসামি স্বেচ্ছাসেবক লীগ নেতা গ্রেপ্তার
গোলাপগঞ্জ প্রতিনিধি:
সিলেটের গোলাপগঞ্জ উপজেলায় বৈষম্যবিরোধী হত্যা মামলাসহ একাধিক মামলার এজাহারভুক্ত আসামি ও স্বেচ্ছাসেবক লীগ নেতা হাসান আহমদ (৩০)কে গ্রেপ্তার করেছে গোলাপগঞ্জ মডেল থানা পুলিশ।
সোমবার ভোর আনুমানিক সোয়া ৪টার দিকে উপজেলার বুধবারীবাজার ইউনিয়নের চন্দরপুর এলাকায় নিজ বাড়িতে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তারকৃত হাসান আহমদ চন্দরপুর এলাকার বারাম উদ্দিনের ছেলে।
গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেছেন গোলাপগঞ্জ মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. আরিফুল ইসলাম। তিনি জানান, বৈষম্যবিরোধী হত্যা মামলাসহ একাধিক মামলার এজাহারভুক্ত আসামি হাসান আহমদকে গ্রেপ্তারের পর আদালতে প্রেরণ করা হয়েছে।
চ্যানেল জৈন্তা নিউজ · https://channeljaintanews24.com/top-news/16324
Page of