logo
চ্যানেল জৈন্তা নিউজ
সিলেট ০৩ জুলাই ২০২৬ ০৩:১৪ অপরাহ্ন চ্যানেল জৈন্তা নিউজ

একটি শিশু, এক বৃক্ষ’ স্লোগানে শ্যামপুরে বৃক্ষরোপণ ও চারা বিতরণ কর্মসূচি

চ্যানেল জৈন্তা নিউজ ০৩ জুলাই ২০২৬ ০৩:১৪ অপরাহ্ন সিলেট
চ্যানেল জৈন্তা নিউজ ০৩ জুলাই ২০২৬ ০৩:১৪ অপরাহ্ন
একটি শিশু, এক বৃক্ষ’ স্লোগানে শ্যামপুরে বৃক্ষরোপণ ও চারা বিতরণ কর্মসূচি

জৈন্তাপুর প্রতিনিধি।

‘একটি শিশু, এক বৃক্ষ’ স্লোগানকে সামনে রেখে বিএনপির চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমানের উদ্যোগে সিলেটের জৈন্তাপুর উপজেলার শ্যামপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে বৃক্ষরোপণ ও শিক্ষার্থীদের মাঝে গাছের চারা বিতরণ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে। পরিবেশ সংরক্ষণ, জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবিলা এবং ভবিষ্যৎ প্রজন্মের জন্য সবুজ বাংলাদেশ গড়ে তোলার লক্ষ্যেই এ কর্মসূচির আয়োজন করা হয়।


বৃহস্পতিবার (২ জুলাই) সকাল ১১টায় বিদ্যালয় প্রাঙ্গণে ফলজ, বনজ ও ভেষজ গাছের চারা রোপণ করা হয়। একই সঙ্গে শিক্ষার্থীদের মাঝেও বিভিন্ন প্রজাতির গাছের চারা বিতরণ করা হয়, যাতে তারা নিজ নিজ বাড়িতে অন্তত একটি করে গাছ রোপণে উদ্বুদ্ধ হয়।


অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জৈন্তাপুর উপজেলা বিএনপির সভাপতি আব্দুর রশিদ। সঞ্চালনায় ছিলেন বিদ্যুৎ কুমার দাস। এ সময় বিদ্যালয়ের শিক্ষার্থী, স্থানীয় গণ্যমান্য ব্যক্তি ও এলাকার সচেতন নাগরিকরা উপস্থিত ছিলেন। কর্মসূচিতে মোট ৫০টি গাছের চারা রোপণ ও বিতরণ করা হয়।


অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন শামসুল হক মাস্টার, জৈন্তাপুর উপজেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব আব্দুল্লাহ ইলিয়াছ, জালাল উদ্দীন, লোকমান আহমদ, আমিন রশিদ, হুসন আহমদ, আব্দুল মনাফ মেছাব এবং হবি আহমদ।


আয়োজকরা জানান, ‘একটি শিশু, এক বৃক্ষ’ স্লোগানে পাঁচ বছরে ২৫ কোটি বৃক্ষরোপণের উদ্যোগ বাস্তবায়ন করা হচ্ছে। এর অংশ হিসেবে শিক্ষার্থীদের প্রতি বছর অন্তত একটি করে গাছ রোপণে উৎসাহিত করার পাশাপাশি পরিবেশবান্ধব ও সচেতন নতুন প্রজন্ম গড়ে তোলার লক্ষ্য নির্ধারণ করা হয়েছে।


উল্লেখ্য, গত ২৯ জুন ২০২৬ তারিখে প্রধানমন্ত্রী তারেক রহমান সারা দেশের প্রায় ২৯ হাজার মাধ্যমিক শিক্ষাপ্রতিষ্ঠানে একযোগে এ কর্মসূচির উদ্বোধন করেন। কর্মসূচির আওতায় প্রতিটি প্রতিষ্ঠানে একটি করে ফলদ, বনজ ও ভেষজ বৃক্ষ রোপণ করা হচ্ছে।

চ্যানেল জৈন্তা নিউজ · https://channeljaintanews24.com/top-news/16272
Page of