কানাইঘাটের পাঁচ প্রবাসীর মৃত্যুতে বৃহত্তর জৈন্তিয়া উন্নয়ন পরিষদের গভীর শোক
নিজস্ব প্রতিবেদক : মধ্যপ্রাচ্যের দেশ কাতারের শাহানিয়া এলাকায় সড়ক দুর্ঘটনায় নিহত সিলেটের কানাইঘাট উপজেলার পাঁচ প্রবাসীর মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছে বৃহত্তর জৈন্তিয়া উন্নয়ন পরিষদ।
এক শোকবার্তায় সংগঠনটির কেন্দ্রীয় কমিটির সভাপতি ও সিলেট প্রেসক্লাবের সিনিয়র সহ-সভাপতি প্রবীণ সাংবাদিক এম এ হান্নান এবং সাধারণ সম্পাদক ও সিলেট অনলাইন প্রেসক্লাবের সভাপতি সিনিয়র সাংবাদিক গোলজার আহমেদ হেলাল নিহতদের রূহের মাগফিরাত কামনা করেন। একই সঙ্গে তারা শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা ও আন্তরিক সহানুভূতি জানান।
শোকবার্তায় নেতৃবৃন্দ বলেন, প্রবাসে জীবিকার সন্ধানে গিয়ে একসঙ্গে পাঁচজনের মর্মান্তিক মৃত্যু অত্যন্ত হৃদয়বিদারক ও অপূরণীয় ক্ষতি। তারা মহান আল্লাহর কাছে নিহতদের জান্নাতুল ফেরদৌস নসিব এবং তাদের পরিবারকে এই শোক সহ্য করার শক্তি দানের জন্য দোয়া করেন।
উল্লেখ্য, গত ২১ জুন কাতারের শাহানিয়া এলাকায় এক ভয়াবহ সড়ক দুর্ঘটনায় মোট ছয়জন নিহত হন। তাদের মধ্যে পাঁচজনই ছিলেন সিলেটের কানাইঘাট উপজেলার বাসিন্দা। মঙ্গলবার (৩০ জুন) তাদের মরদেহ দেশে আনার পর স্থানীয় আকুনি মাদ্রাসা মাঠে একসঙ্গে জানাজা শেষে নিজ নিজ গ্রামের কবরস্থানে দাফন করা হয়।