logo
চ্যানেল জৈন্তা নিউজ
সিলেট ০২ জুলাই ২০২৬ ০২:০২ পূর্বাহ্ন চ্যানেল জৈন্তা নিউজ

হাফিজ নাঈমের মৃত্যুদণ্ডের রায়ের প্রতিবাদে নগরীতে জালালাবাদ ইমাম সমিতির মানববন্ধন, অবিলম্বে মুক্তির দাবি

চ্যানেল জৈন্তা নিউজ ০২ জুলাই ২০২৬ ০২:০২ পূর্বাহ্ন সিলেট
চ্যানেল জৈন্তা নিউজ ০২ জুলাই ২০২৬ ০২:০২ পূর্বাহ্ন
হাফিজ নাঈমের মৃত্যুদণ্ডের রায়ের প্রতিবাদে নগরীতে জালালাবাদ ইমাম সমিতির মানববন্ধন, অবিলম্বে মুক্তির দাবি

সিলেট প্রতিনিধি: ফ্যাসীবাদী আমলে দায়ের করা বলে দাবি করা সুরঞ্জিত সেনগুপ্ত হত্যা চেষ্টা মামলায় হাফিজ সৈয়দ নাঈম আহমদকে মৃত্যুদণ্ড দেওয়ার রায়ের প্রতিবাদে মানববন্ধন করেছে জালালাবাদ ইমাম সমিতি, সিলেট মহানগর শাখা।


রোববার (২৮ জুন) নগরীর কোর্টপয়েন্টে আয়োজিত মানববন্ধনে সমিতির সিলেট মহানগর সভাপতি হাফিজ মাওলানা মুফতি রশিদ আহমদের সভাপতিত্বে এবং মহানগর সাধারণ সম্পাদক মাওলানা ওলীউর রহমানের পরিচালনায় অনুষ্ঠিত কর্মসূচিতে বক্তারা হাফিজ নাঈম আহমদকে অবিলম্বে মুক্তি দেওয়ার দাবি জানান।


বক্তারা বলেন, রাজনৈতিক পরিচয়ের কারণে মামলার অন্য আসামিরা মুক্তি পেলেও কেবল একজন আলেম হওয়ার কারণে কোনো সাক্ষ্য-প্রমাণ ছাড়াই হাফিজ মাওলানা নাঈম আহমদকে মৃত্যুদণ্ড দেওয়া হয়েছে। তাদের দাবি, এটি ফ্যাসীবাদী আমলে দায়ের করা একটি ষড়যন্ত্রমূলক মামলা এবং এই রায়ে ন্যায়বিচারের প্রতিফলন ঘটেনি। তারা বলেন, জনগণ এ রায় প্রত্যাখ্যান করেছে এবং অবিলম্বে হাফিজ নাঈম আহমদকে মুক্তি দিতে হবে।


মানববন্ধনে উপস্থিত ছিলেন বিশিষ্ট রাজনীতিবিদ মাওলানা আব্দুল মালিক চৌধুরী, জালালাবাদ ইমাম সমিতির কেন্দ্রীয় সহসভাপতি মাওলানা আব্দুস সুবহান, মাওলানা মাহমুদুল হাসান, মাওলানা মুফতি সাঈদ আহমদ, প্রিন্সিপাল মাওলানা মাহমুদুল হাসান, কেন্দ্রীয় সহ-সাধারণ সম্পাদক হাফিজ মাওলানা শরিফ উদ্দিন, মুফতি মাওলানা মাহফুজ আহমদ, হাফিজ মাওলানা আব্দুল হামীদ, মাওলানা ইবরাহীম আলী, মাওলানা আফতাবুজ্জামান, মাওলানা আব্দুল মতিন, মাওলানা নুরুল ইসলাম সুরাইঘাটীসহ জালালাবাদ ইমাম সমিতির নেতৃবৃন্দ।

চ্যানেল জৈন্তা নিউজ · https://channeljaintanews24.com/top-news/16241
Page of