৫ দিনের সরকারি সফরে সিলেটে আসছেন মন্ত্রী আরিফুল হক চৌধুরী
সিলেট: গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয় এবং শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের মাননীয় মন্ত্রী আরিফুল হক চৌধুরী এমপি আগামী ৩০ জুন থেকে ৪ জুলাই পর্যন্ত পাঁচ দিনের সরকারি সফরে সিলেটে অবস্থান করবেন। সফরকালে তিনি জৈন্তাপুর, গোয়াইনঘাট ও কোম্পানীগঞ্জ উপজেলায় স্থানীয় প্রকৌশল অধিদপ্তর (এলজিইডি) কর্তৃক বাস্তবায়নাধীন বিভিন্ন উন্নয়নমূলক কার্যক্রম পরিদর্শনের পাশাপাশি সিলেট শহরে পারিবারিক ও সামাজিক অনুষ্ঠানে অংশ নেবেন।
প্রকাশিত সফরসূচি অনুযায়ী, ৩০ জুন (মঙ্গলবার) বিকেল ৪টা ২০ মিনিটে তিনি বাংলাদেশ জাতীয় সংসদ থেকে সড়কপথে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর-এর উদ্দেশ্যে রওনা হবেন। বিকেল ৫টায় বিমানযোগে ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দর-এর উদ্দেশ্যে যাত্রা করে বিকেল ৫টা ৫০ মিনিটে সিলেটে পৌঁছাবেন। এরপর তিনি সিলেটে নিজ বাসভবনে যাবেন এবং রাতযাপন করবেন।
১ জুলাই (বুধবার) সকাল ৯টায় নিজ বাসভবন থেকে জৈন্তাপুর উপজেলা-এর উদ্দেশ্যে রওনা হয়ে সকাল ১০টায় সেখানে পৌঁছে এলজিইডি কর্তৃক বাস্তবায়নাধীন বিভিন্ন উন্নয়নমূলক কার্যক্রম পরিদর্শন করবেন। এ কর্মসূচি উপজেলা নির্বাহী কর্মকর্তা ও উপজেলা প্রকৌশলী, স্থানীয় প্রকৌশল অধিদপ্তর কর্তৃক নির্ধারিত হবে।
দুপুর ১২টায় তিনি গোয়াইনঘাট উপজেলা-এর উদ্দেশ্যে যাত্রা করবেন এবং দুপুর ১২টা ৪৫ মিনিটে সেখানে পৌঁছে উন্নয়নমূলক প্রকল্পসমূহ পরিদর্শন করবেন। পরে বিকেল ৩টায় কোম্পানীগঞ্জ উপজেলা-এর উদ্দেশ্যে রওনা হয়ে বিকেল ৩টা ৪০ মিনিটে পৌঁছে এলজিইডির বাস্তবায়নাধীন বিভিন্ন উন্নয়ন প্রকল্প পরিদর্শন করবেন। সফর শেষে বিকেল ৫টা ৪০ মিনিটে সিলেটের নিজ বাসভবনের উদ্দেশ্যে রওনা হয়ে সন্ধ্যা ৬টা ২০ মিনিটে পৌঁছাবেন।
২ ও ৩ জুলাই (বৃহস্পতিবার ও শুক্রবার) সিলেট শহরে বিভিন্ন পারিবারিক ও সামাজিক অনুষ্ঠানে অংশগ্রহণ করবেন মন্ত্রী।
৪ জুলাই (শনিবার) রাত ৮টায় তিনি নিজ বাসভবন থেকে ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দর-এর উদ্দেশ্যে রওনা হবেন। রাত ৮টা ৩০ মিনিটে বিমানযোগে ঢাকার উদ্দেশ্যে যাত্রা করে রাত ৯টা ৪৫ মিনিটে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর-এ পৌঁছাবেন। পরে নিজ বাসভবনের উদ্দেশ্যে রওনা হয়ে রাত ১০টা ৩০ মিনিটে বাসভবনে পৌঁছানোর মাধ্যমে সফর শেষ করবেন।
সরকারি এ সফরে মন্ত্রীর সফরসঙ্গী হিসেবে থাকবেন তাঁর সহকারী একান্ত সচিব মো. মাহবুবুল ইসলাম এবং গাড়িচালক মো. নজরুল ইসলাম।
মন্ত্রীর একান্ত সচিব (উপসচিব) বিজন কুমার সিংহ স্বাক্ষরিত এক সরকারি পত্রে এ সফরসূচি জানানো হয়েছে।