logo
চ্যানেল জৈন্তা নিউজ
সিলেট ২৬ জুন ২০২৬ ১২:৫৫ পূর্বাহ্ন চ্যানেল জৈন্তা নিউজ

লাকড়ি আনতে গিয়ে সীমান্তের ওপারে বাংলাদেশি বৃদ্ধের মৃত্যু

চ্যানেল জৈন্তা নিউজ ২৬ জুন ২০২৬ ১২:৫৫ পূর্বাহ্ন সিলেট
চ্যানেল জৈন্তা নিউজ ২৬ জুন ২০২৬ ১২:৫৫ পূর্বাহ্ন
লাকড়ি আনতে গিয়ে সীমান্তের ওপারে বাংলাদেশি বৃদ্ধের মৃত্যু

কোম্পানীগঞ্জ প্রতিনিধি: সিলেটের কোম্পানীগঞ্জ সীমান্ত এলাকায় ভারতে লাকড়ি ও কাঁঠাল সংগ্রহ করতে গিয়ে এক বাংলাদেশি বৃদ্ধের মৃত্যু হয়েছে। বুধবার (২৪ জুন) সন্ধ্যা ৬টার দিকে সীমান্তের প্রায় ১০০ গজ ভারতের অভ্যন্তরে পাহাড়ি ছড়ার পানিতে পাথরের ফাঁকে তার মরদেহ পড়ে থাকতে দেখা যায়।


নিহত ব্যক্তি হলেন মিক কন্দ দানী (৬০)। তিনি কোম্পানীগঞ্জ উপজেলার সীমান্তঘেঁষা তুরুং গ্রামের কুলিবস্তি এলাকার মৃত সোকরিয়া কন্দ দানীর ছেলে।


স্থানীয় সূত্রে জানা যায়, সীমান্তের জিরো পয়েন্টসংলগ্ন এলাকায় বসবাসের কারণে মিক কন্দ দানী প্রায়ই ভারতের অভ্যন্তরে গিয়ে লাকড়ি সংগ্রহ ও খাসিয়াদের বাগানে শ্রমিকের কাজ করতেন। বুধবার সকাল ১১টার দিকে তিনি কাঠ ও কাঁঠাল সংগ্রহের উদ্দেশ্যে ভারতের অভ্যন্তরে যান। সন্ধ্যা পর্যন্ত ফিরে না আসায় তার ভাই নিখিল কন্দ খোঁজ শুরু করেন।


পরে সীমান্তের ১২৬০ নম্বর পিলারসংলগ্ন পাহাড়ি তুরুং ছড়ার পানিতে পাথরের ফাঁকে তার মরদেহ পড়ে থাকতে দেখা যায়। স্থানীয়দের দাবি, মরদেহের মাথা ও শরীরে পাথরের আঘাতের চিহ্ন ছিল। পরে স্বজনরা মরদেহ উদ্ধার করে বাড়িতে নিয়ে আসেন।


বিষয়টি নিশ্চিত করে সিলেট ব্যাটালিয়ন (৪৮ বিজিবি)-এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. নাজমুল হক বলেন, বিএসএফ বা ভারতীয় খাসিয়াদের গুলির কোনো ঘটনা ঘটেনি। নিহত ব্যক্তি প্রায়ই সীমান্তের ওপারে বাগানে কাজ করতে যেতেন। প্রাথমিকভাবে এটি দুর্ঘটনাজনিত মৃত্যু বলে ধারণা করা হচ্ছে।


কোম্পানীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সফিকুল ইসলাম খান জানান, মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। ঘটনার প্রকৃত কারণ জানতে তদন্ত চলছে।

চ্যানেল জৈন্তা নিউজ · https://channeljaintanews24.com/top-news/16174
Page of