logo
চ্যানেল জৈন্তা নিউজ
সিলেট ২০ জুন ২০২৬ ০৩:৪১ অপরাহ্ন চ্যানেল জৈন্তা নিউজ
উৎসবমুখর পরিবেশে কোম্পানীগঞ্জ বিক্রয় প্রতিনিধি কল্যাণ পরিষদের নির্বাচন সম্পন্ন সভাপতি বাবুল, সাধারণ সম্পাদক আশরাফুল; ভোটযুদ্ধে জয়ী অভি, লিটন ও মিনহাজুর

কোম্পানীগঞ্জ বিক্রয় প্রতিনিধি কল্যাণ পরিষদের নির্বাচন সম্পন্ন, সভাপতি বাবুল-সম্পাদক আশরাফুল

চ্যানেল জৈন্তা নিউজ ২০ জুন ২০২৬ ০৩:৪১ অপরাহ্ন সিলেট
চ্যানেল জৈন্তা নিউজ ২০ জুন ২০২৬ ০৩:৪১ অপরাহ্ন
কোম্পানীগঞ্জ বিক্রয় প্রতিনিধি কল্যাণ পরিষদের নির্বাচন সম্পন্ন, সভাপতি বাবুল-সম্পাদক আশরাফুল
কোম্পানীগঞ্জ (সিলেট) প্রতিনিধি: বিপুল উৎসাহ-উদ্দীপনা ও উৎসবমুখর পরিবেশে সিলেটের কোম্পানীগঞ্জ উপজেলা বিক্রয় প্রতিনিধি কল্যাণ পরিষদের সাধারণ নির্বাচন ২০২৬-২০২৭ শান্তিপূর্ণভাবে সম্পন্ন হয়েছে। শুক্রবার বিকেল ৩টা থেকে ৫টা পর্যন্ত উপজেলার টার্গেট ইন্টারন্যাশনাল স্কুলে বিরতিহীনভাবে ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়। জানা গেছে, এবারের নির্বাচনে পরিষদের ৫টি পদের বিপরীতে ৯ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেন। মোট ৮০ জন ভোটারের মধ্যে ৬৬ জন তাদের ভোটাধিকার প্রয়োগ করেন। নির্বাচনের ফলাফলে সভাপতি পদে স্টার লাইনের বাবুল আহমেদ ৩৮ ভোট পেয়ে নির্বাচিত হন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ইস্পাহানির আব্দুর রফিক বিদ্যা ২৮ ভোট পেয়ে পরাজিত হন। সাধারণ সম্পাদক পদে প্রাণের আশরাফুল আলম বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হন। সাংগঠনিক সম্পাদক পদে আকিজের মিরন সরকার অভি ৩৬ ভোট পেয়ে বিজয়ী হন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী অলটাইমের লিটন হাসান ২৮ ভোট লাভ করেন। কোষাধ্যক্ষ পদে প্রাণের লিটন মিয়া ৪২ ভোট পেয়ে নির্বাচিত হন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী নাবিলের মোহাম্মদ লিটন ২১ ভোট পান। দপ্তর সম্পাদক পদে প্রাণ সানড্রপের মিনহাজুর রহমান ৩৫ ভোট পেয়ে বিজয়ী হন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী আরএসপিএলের নাজির আহমদ রানা ২৭ ভোট লাভ করেন। নির্বাচন কমিশনার হিসেবে দায়িত্ব পালন করেন উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক রাইসুল ইসলাম রাজন, কোম্পানীগঞ্জ প্রেসক্লাবের সাধারণ সম্পাদক সোহরাব আহমদ, উপজেলা পরিবেশক মালিক সমিতির সাংগঠনিক সম্পাদক ফয়সাল আহমেদ, প্রচার সম্পাদক ইউসুফ আলী মোল্লা এবং কেয়া কসমেটিকসের প্রতিনিধি মাসুদ রানা। সুষ্ঠু ও শান্তিপূর্ণ পরিবেশে নির্বাচন সম্পন্ন হওয়ায় সংশ্লিষ্টরা সন্তোষ প্রকাশ করেন। নবনির্বাচিত নেতৃবৃন্দ সংগঠনের উন্নয়ন, সদস্যদের কল্যাণ এবং পেশাগত স্বার্থ রক্ষায় একযোগে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন।
চ্যানেল জৈন্তা নিউজ · https://channeljaintanews24.com/top-news/16070
Page of