logo
চ্যানেল জৈন্তা নিউজ
সিলেট ১৯ জুন ২০২৬ ০৯:০৩ অপরাহ্ন চ্যানেল জৈন্তা নিউজ
সিলেট সীমান্তে বিজিবির সাঁড়াশি অভিযান, ৬৬ লাখ টাকার চোরাচালানি পণ্য জব্দ

সিলেট সীমান্তে চোরাচালানবিরোধী অভিযানে গরু, শাড়ি, চিনি ও মদসহ ৬৬ লাখ টাকার মালামাল জব্দ

চ্যানেল জৈন্তা নিউজ ১৯ জুন ২০২৬ ০৯:০৩ অপরাহ্ন সিলেট
চ্যানেল জৈন্তা নিউজ ১৯ জুন ২০২৬ ০৯:০৩ অপরাহ্ন
সিলেট সীমান্তে চোরাচালানবিরোধী অভিযানে গরু, শাড়ি, চিনি ও মদসহ ৬৬ লাখ টাকার মালামাল জব্দ

স্টাফ রিপোর্টার:

সিলেট সীমান্তে অভিযান চালিয়ে প্রায় ৬৬ লাখ টাকার চোরাচালানি মালামাল জব্দ করেছে সিলেট ব্যাটালিয়ন (৪৮ বিজিবি)।

প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, গত ১০ জুন ২০২৬ তারিখ গোপন সংবাদের ভিত্তিতে সিলেট ব্যাটালিয়ন (৪৮ বিজিবি) এর দায়িত্বাধীন সীমান্তবর্তী বিভিন্ন এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করা হয়। অভিযানে সোনালীচেলা, প্রতাপপুর, বাংলাবাজার, বিছনাকান্দি, দমদমিয়া, তামাবিল, সংগ্রাম, সোনারহাট এবং লাফার্জ বিওপির সদস্যরা অংশ নেন।


অভিযান চলাকালে বিপুল পরিমাণ ভারতীয় সানগ্লাস, গরু, শাড়ি, কম্বল, সুপারি, চিনি ও মদ জব্দ করা হয়। জব্দকৃত এসব চোরাচালানি পণ্যের আনুমানিক সিজার মূল্য ৬৬ লাখ ৫৩ হাজার ২০০ টাকা।


এ বিষয়ে সিলেট ব্যাটালিয়ন (৪৮ বিজিবি)-এর অধিনায়ক বলেন, সীমান্তে নিরাপত্তা নিশ্চিতকরণ, চোরাচালান ও মাদকদ্রব্য পাচার প্রতিরোধে বিজিবির আভিযানিক কার্যক্রম এবং গোয়েন্দা তৎপরতা সর্বদা অব্যাহত রয়েছে। এরই ধারাবাহিকতায় সীমান্তবর্তী এলাকায় অভিযান পরিচালনা করে বিপুল পরিমাণ চোরাচালানি মালামাল আটক করা হয়েছে।


তিনি আরও জানান, আটককৃত মালামালের বিরুদ্ধে বিধি মোতাবেক প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

চ্যানেল জৈন্তা নিউজ · https://channeljaintanews24.com/top-news/16062
Page of