logo
চ্যানেল জৈন্তা নিউজ
সিলেট ১৩ জুন ২০২৬ ০১:৫৭ পূর্বাহ্ন চ্যানেল জৈন্তা নিউজ
জনগণ আর নতজানু পররাষ্ট্রনীতি দেখতে চায় না: ফখরুল ইসলাম

সীমান্তে উত্তেজনা: জৈন্তাপুরে ১১ দলীয় জোটের প্রতিবাদ সমাবেশ

চ্যানেল জৈন্তা নিউজ ১৩ জুন ২০২৬ ০১:৫৭ পূর্বাহ্ন সিলেট
চ্যানেল জৈন্তা নিউজ ১৩ জুন ২০২৬ ০১:৫৭ পূর্বাহ্ন
সীমান্তে উত্তেজনা: জৈন্তাপুরে ১১ দলীয় জোটের প্রতিবাদ সমাবেশ

জৈন্তাপুর প্রতিনিধি: বাংলাদেশ জামায়াতে ইসলামী সিলেট মহানগরের আমীর মাওলানা ফখরুল ইসলাম বলেছেন, সীমান্তে “পুশ ইন” এর নামে ভারত তাদের নাগরিকদের জোরপূর্বক বাংলাদেশে ঠেলে দিচ্ছে এবং সীমান্তে নিরীহ মানুষকে গুলি করে হত্যা করা হচ্ছে বলে অভিযোগ করেন তিনি।


শুক্রবার (১২ জুন) বিকাল ৫টায় জৈন্তাপুর উপজেলা সদরে ১১ দলীয় জোট আয়োজিত গণমিছিল পরবর্তী বিক্ষোভ সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।


তিনি বলেন, বাংলাদেশের সীমান্তরক্ষী বাহিনী বিজিবি সীমান্তে অতন্ত্র প্রহরীর ভূমিকা পালন করছে। এ জন্য তিনি বিজিবিকে ধন্যবাদ জানান এবং সীমান্তবাসীদের দেশপ্রেমের ভূয়সী প্রশংসা করেন।


ফখরুল ইসলাম আরও বলেন, বর্তমান সরকার জনগণের ভোটে নির্বাচিত হয়ে জনগণকে সঙ্গে নিয়ে সীমান্তে কথিত ভারতীয় আগ্রাসনের বিরুদ্ধে কঠোর অবস্থান নেওয়া উচিত। “জনগণ আর নতজানু পররাষ্ট্রনীতি দেখতে চায় না,”— উল্লেখ করে তিনি বলেন, বাংলাদেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষায় এখনই সরকারকে কার্যকর পদক্ষেপ নিতে হবে।


তিনি আরও বলেন, “ভারতীয় আগ্রাসন রুখে দাঁড়াও জনগণ”—এই শ্লোগানে আগামী দিনের আন্দোলন-সংগ্রামে জামায়াতে ইসলামীসহ ১১ দলীয় জোটের নেতাকর্মীদের ঐক্যবদ্ধ থাকতে হবে।


সমাবেশে সভাপতিত্ব করেন উপজেলা জামায়াতের আমীর মাওলানা গোলাম কিবরিয়া এবং সঞ্চালনা করেন সেক্রেটারি মাওলানা রফিক আহমদ।


অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন বাংলাদেশ খেলাফত মজলিস সিলেট মহানগরের সভাপতি মাওলানা এমরান আলম, পেশাজীবী পরিষদ সিলেট জেলা শাখার সভাপতি নুরুল ইসলাম, সাধারণ সম্পাদক ডা. মো. জাকারিয়া, উপজেলা জামায়াতের নায়েবে আমীর মাওলানা আনোয়ারুল আম্বিয়া, সাইফুল ইসলাম, হাফিজ সামছুজ্জামান, উপজেলা যুব বিভাগের সভাপতি নাজিম আহমদ, ইসলামী ছাত্রশিবিরের সভাপতি হোসেন আহমদ, ছাত্র শক্তি জৈন্তাপুর উপজেলা শাখার সভাপতি তারেকুর রহমান ইলিয়াস এবং সদস্য ফয়ছল আহমদসহ অন্যান্য নেতৃবৃন্দ।

চ্যানেল জৈন্তা নিউজ · https://channeljaintanews24.com/top-news/15951
Page of