এসো ঐক্যবদ্ধ হই, মাদককে না বলি, মাদকমুক্ত জৈন্তাপুর গড়তে যুব সমাজের সচেতনতামূলক সমাবেশ
জৈন্তাপুর প্রতিনিধি: এসো ঐক্যবদ্ধ হই, মাদককে না বলি, সুন্দর জৈন্তাপুর গড়ি’— এই স্লোগানকে সামনে রেখে সিলেটের জৈন্তাপুরে অনুষ্ঠিত হয়েছে মাদকবিরোধী মতবিনিময় সভা ও সচেতনতামূলক সমাবেশ।
শুক্রবার (১২ জুন) বিকেল ৪টায় জৈন্তাপুরের জৈন্তেশ্বরী ইরাদেবী মিলনায়তনে এ সমাবেশের আয়োজন করে জৈন্তাপুরের সচেতন নাগরিক সমাজ ও সর্বস্তরের যুব সমাজ।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মুফতি সাঈদ আহমেদ। স্বাগত বক্তব্য রাখেন মাওলানা নজরুল ইসলাম এবং সমগ্র অনুষ্ঠান সঞ্চালনা করেন সংবাদকর্মী হাসান মোহাম্মদ বদরুল।
সমাবেশে বক্তব্য রাখেন ৪নং দরবস্ত ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান বাহারুল আলম বাহার, ২নং জৈন্তাপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ফখরুল ইসলাম, উপজেলা জামায়াতের আমির গোলাম কিবরিয়া, মাওলানা বদরুল ইসলাম, ইউপি সদস্য আব্দুর রকিব ও মোদাচ্ছির আহমেদ, উপজেলা বিএনপির সাবেক যুগ্ম সম্পাদক মাসুক আহমেদ, উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক সাব্বির আহমেদ, ২নং জৈন্তাপুর ইউনিয়ন জামায়াতের সভাপতি নুরুল ইসলাম, সমাজসেবী শফিকুল ইসলাম, ব্যবসায়ী হেলাল আহমেদ, রিকশা শ্রমিক সংগঠনের সভাপতি নুরুল ইসলাম, যুবদল নেতা আবুল হাসনাত, জৈন্তাপুর অনলাইন প্রেসক্লাবের সহ-সভাপতি ইমাম উদ্দিন, জৈন্তাপুর প্রেসক্লাবের যুগ্ম সাধারণ সম্পাদক নাজমুল ইসলাম, সংবাদকর্মী মীর শোয়েব আহমেদ, মুরাদ হাসান, মোহাম্মদ আবদুল্লাহ, বিলালুর রহমানসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা।
বক্তারা বলেন, মাদক সমাজের জন্য এক ভয়াবহ অভিশাপ। এটি শুধু একজন ব্যক্তিকেই নয়, পরিবার, সমাজ ও রাষ্ট্রের ভবিষ্যৎকেও ধ্বংসের দিকে ঠেলে দেয়। মাদকের কারণে তরুণ সমাজ বিপথগামী হচ্ছে এবং চুরি, ছিনতাই, পারিবারিক সহিংসতাসহ বিভিন্ন সামাজিক অপরাধ আশঙ্কাজনকভাবে বৃদ্ধি পাচ্ছে।
তারা আরও বলেন, মাদকমুক্ত জৈন্তাপুর গড়ে তুলতে প্রশাসনের পাশাপাশি আলেম-উলামা, জনপ্রতিনিধি, শিক্ষক, সাংবাদিক, রাজনৈতিক নেতৃবৃন্দ, অভিভাবক ও সাধারণ জনগণকে সম্মিলিতভাবে কাজ করতে হবে। একই সঙ্গে পাড়া-মহল্লায় সচেতনতামূলক কার্যক্রম জোরদার করা, তরুণদের খেলাধুলা ও সাংস্কৃতিক কর্মকাণ্ডে সম্পৃক্ত করা এবং মাদক ব্যবসায়ীদের বিরুদ্ধে সামাজিক প্রতিরোধ গড়ে তোলার ওপর গুরুত্বারোপ করেন তারা।
বক্তারা মাদকের বিরুদ্ধে একটি শক্তিশালী সামাজিক আন্দোলন গড়ে তোলার আহ্বান জানিয়ে বলেন, যুব সমাজকে এ আন্দোলনের নেতৃত্ব দিয়ে গণসচেতনতা সৃষ্টি করতে হবে। অন্যথায় আগামী প্রজন্মকে ভয়াবহ সংকটের মুখোমুখি হতে হবে।
সমাবেশে স্থানীয় আলেম-উলামা, যুবক-তরুণ এবং বিভিন্ন শ্রেণি-পেশার বিপুল সংখ্যক মানুষ অংশগ্রহণ করেন। এ সময় জৈন্তাপুরকে মাদকমুক্ত করতে ধারাবাহিক কর্মসূচি গ্রহণ, গণসচেতনতা বৃদ্ধি এবং সর্বস্তরের মানুষের সক্রিয় অংশগ্রহণ নিশ্চিত করার প্রত্যয় ব্যক্ত করা হয়।
এছাড়া আগামী বুধবার বৃহৎ পরিসরে আরও একটি মাদকবিরোধী সমাবেশ আয়োজনের ঘোষণা দেওয়া হয়।