সিলেট পুলিশের অভিযানে ৭৭ জন গ্রেফতার, ট্রাফিক আইনে ১৩১ যানবাহনের বিরুদ্ধে ব্যবস্থা
সিলেট প্রতিনিধি: সিলেট মেট্রোপলিটন পুলিশের (এসএমপি) পৃথক অভিযানে বিভিন্ন অপরাধে মোট ৭৭ জনকে গ্রেফতার করা হয়েছে। একই সময়ে ট্রাফিক বিভাগের অভিযানে ১৩১টি যানবাহনের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।
পুলিশ সূত্রে জানা যায়, ০৪ জুন রাত থেকে ১১ টা ৫৯ পর্যন্ত) বিভিন্ন অভিযানে ৪৩ জন এবং ০৫ জুন . সকাল ৮টা পর্যন্ত আরও ৩৪ জনসহ মোট ৭৭ জন আসামিকে গ্রেফতার করা হয়।
এসএমপির বিভিন্ন থানা, তদন্ত কেন্দ্র, ফাঁড়ি এবং গোয়েন্দা বিভাগ (ডিবি) পৃথক পৃথক অভিযান পরিচালনা করে এসব আসামিকে গ্রেফতার করে। গ্রেফতারকৃতদের মধ্যে নিয়মিত মামলার আসামি, ওয়ারেন্টভুক্ত আসামি, মাদকসেবী, মাদক ব্যবসায়ী, বিনা পরোয়ানায় গ্রেফতারকৃত, ছিনতাইকারী, হকার, সন্দেহজনক ব্যক্তি এবং মেট্রো অধ্যাদেশ মোতাবেক গ্রেফতারকৃতরা রয়েছেন। এ সময় অভিযান থেকে ২ বোতল বিদেশি মদও উদ্ধার করা হয়।
অন্যদিকে ট্রাফিক বিভাগের পৃথক অভিযানে মেট্রোপলিটন এলাকায় ৬৩টি যানবাহনের বিরুদ্ধে মামলা দেওয়া হয় এবং ৬৮টি যানবাহন আটক করা হয়। মোট ১৩১টি যানবাহনের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ।