জৈন্তাপুরে শাহ আব্দুল জব্বারের পৃষ্ঠপোষকতায় সিক্স-এ সাউড ক্রিকেট টুর্নামেন্ট অনুষ্ঠিত
জৈন্তাপুর প্রতিনিধি: সিলেটের জৈন্তাপুর ইউনিয়নে চেয়ারম্যান পদপ্রার্থী শাহ আব্দুল জব্বারের পৃষ্ঠপোষকতায় মিনি সুইজারল্যান্ড স্পোর্টিং ক্লাব আয়োজিত সিক্স-এ সাউড ক্রিকেট টুর্নামেন্ট–২০২৬ অনুষ্ঠিত হয়েছে।
৫ জুন শুক্রবার দিনব্যাপী এ টুর্নামেন্টে মোট ৬টি দল অংশগ্রহণ করে। প্রতিযোগিতামূলক এ আসরের ফাইনাল খেলায় মুখোমুখি হয় মানিক একাদশ ও দেলোয়ার একাদশ।
খেলা শেষে আমন্ত্রিত অতিথিবৃন্দ বিজয়ী ও রানার্সআপ দলের হাতে পুরস্কার তুলে দেন। এ সময় বক্তারা জৈন্তাপুর এলাকায় খেলাধুলার মান উন্নয়ন ও বিকাশে সবাইকে এগিয়ে আসার আহ্বান জানান।
দিনব্যাপী সফলভাবে টুর্নামেন্ট সম্পন্ন হওয়ায় পৃষ্ঠপোষক শাহ আব্দুল জব্বার সংশ্লিষ্ট সকলকে ধন্যবাদ জানান।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জৈন্তাপুর ইউনিয়ন বিএনপির সভাপতি ও চেয়ারম্যান পদপ্রার্থী আব্দুল আহাদ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জৈন্তাপুর ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান আলমগীর হোসেন, পৃষ্ঠপোষক ও চেয়ারম্যান পদপ্রার্থী শাহ আব্দুল জব্বার, জৈন্তাপুর প্রেসক্লাবের সাবেক সভাপতি নূরুল ইসলাম, স্থানীয় ইউপি সদস্য আব্দুল হালিম, সমাজসেবী মাহবুর রহমান, জৈন্তাপুর রিপোর্টার্স ক্লাবের সভাপতি শাহেদুর রহমান, জৈন্তাপুর প্রেসক্লাবের সাবেক অর্থ সম্পাদক মীর মো. শোয়েব আহমদ, সংবাদকর্মী মুক্তাদির আল সেলিম, যুবনেতা জমসেদ আহমদ ও ইমরান হোসেনসহ আরও অনেকে উপস্থিত ছিলেন।