logo
চ্যানেল জৈন্তা নিউজ
সিলেট ০৩ জুন ২০২৬ ০৩:৪২ অপরাহ্ন চ্যানেল জৈন্তা নিউজ
সিলেট অনলাইন প্রেসক্লাবে স্থান পেলেন জৈন্তাপুরের ৩ সংবাদকর্মী

সিলেট অনলাইন প্রেসক্লাবের সদস্য হলেন জৈন্তাপুরের ৩ তরুণ সাংবাদিক

চ্যানেল জৈন্তা নিউজ ০৩ জুন ২০২৬ ০৩:৪২ অপরাহ্ন সিলেট
চ্যানেল জৈন্তা নিউজ ০৩ জুন ২০২৬ ০৩:৪২ অপরাহ্ন
সিলেট অনলাইন প্রেসক্লাবের সদস্য হলেন জৈন্তাপুরের ৩ তরুণ সাংবাদিক

জৈন্তাপুর প্রতিনিধিঃ

সিলেট অনলাইন প্রেসক্লাবের নতুন সদস্যপদ পেয়েছেন জৈন্তাপুর উপজেলার তিন তরুণ সাংবাদিক। তারা হলেন— আলোর দিগন্তের সিলেট প্রতিনিধি ইসমাইল হোসেন, দৈনিক সিলেটের সংবাদের স্টাফ রিপোর্টার জাহিদুল ইসলাম এবং জুমবাংলার সিলেট প্রতিনিধি সোয়েব আহমদ (রানা)।


বুধবার(৩ জুন) সিলেট অনলাইন প্রেসক্লাবের সাধারণ সম্পাদক এম, সাইফুর রহমান তালুকদার স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।


বিজ্ঞপ্তিতে জানানো হয়, সিলেটে কর্মরত মোট ১০ জন সাংবাদিককে নতুন সদস্যপদ প্রদান করা হয়েছে। এর মধ্যে সাধারণ সদস্য ও সহযোগী সদস্য হিসেবে বিভিন্ন গণমাধ্যমে কর্মরত সাংবাদিকদের অন্তর্ভুক্ত করা হয়।


জৈন্তাপুর উপজেলা থেকে তিন তরুণ সাংবাদিকের এই সদস্যপদ প্রাপ্তিতে স্থানীয় সাংবাদিক মহলে আনন্দের পরিবেশ বিরাজ করছে। দীর্ঘদিন ধরে তারা পেশাদারিত্বের সঙ্গে সংবাদ পরিবেশন করে আসছেন।


সিলেট অনলাইন প্রেসক্লাবের সদস্যপদ লাভ করায় বিভিন্ন সামাজিক, সাংস্কৃতিক ও সাংবাদিক মহল থেকে তাদের অভিনন্দন জানানো হয়েছে।

চ্যানেল জৈন্তা নিউজ · https://channeljaintanews24.com/top-news/15806
Page of