logo
চ্যানেল জৈন্তা নিউজ
সিলেট ০২ জুন ২০২৬ ১০:২২ অপরাহ্ন চ্যানেল জৈন্তা নিউজ

এসএমপির পৃথক অভিযানে ইয়াবা ও গাঁজাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার

চ্যানেল জৈন্তা নিউজ ০২ জুন ২০২৬ ১০:২২ অপরাহ্ন সিলেট
চ্যানেল জৈন্তা নিউজ ০২ জুন ২০২৬ ১০:২২ অপরাহ্ন
এসএমপির পৃথক অভিযানে ইয়াবা ও গাঁজাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার


সিলেট মহানগর পুলিশের (এসএমপি) পৃথক অভিযানে ইয়াবা ও গাঁজাসহ দুই মাদক কারবারিকে গ্রেপ্তার করা হয়েছে। কোতোয়ালী মডেল থানা পুলিশ ও মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি) পৃথক অভিযান চালিয়ে তাদের আটক করে।


পুলিশ সূত্রে জানা যায়, ২৯ মে  রাত আনুমানিক সাড়ে  ১১টায় কোতোয়ালী মডেল থানার এএসআই (নিঃ) মো. মনিরুজ্জামান সঙ্গীয় ফোর্সসহ বন্দরবাজার মহাজনপট্টি রোডে অভিযান পরিচালনা করেন। এ সময় ছত্তার মিয়ার দোকানের সামনে পাকা রাস্তা থেকে ৭০ পিস ইয়াবাসহ রাজ লাল (২২) নামে এক যুবককে আটক করা হয়।


গ্রেপ্তার রাজ লাল কাষ্টঘর এলাকার মৃত কৃষন লালের ছেলে। এ ঘটনায় কোতোয়ালী মডেল থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে এবং তাকে আদালতে সোপর্দ করা হয়েছে।


অন্যদিকে, ৩০ মে . রাত ১০টা ২০ মিনিটে মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি) দক্ষিণ সুরমা থানাধীন হুমায়ুন রশিদ চত্বরের রেলস্টেশন রোড এলাকায় অবস্থিত সোহাগ স্টোরে অভিযান চালায়। এ সময় ৬৫ পিস ইয়াবা ও ৫ পুড়িয়া গাঁজাসহ শামীম আহমদ (৪৫) নামে এক ব্যক্তিকে আটক করা হয়।


শামীম আহমদ দক্ষিণ সুরমার মোমিনখলা এলাকার মৃত ওয়াছির আলীর ছেলে। এ ঘটনায় দক্ষিণ সুরমা থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে এবং তাকেও আদালতে পাঠানো হয়েছে।


পুলিশ জানিয়েছে, মাদকবিরোধী অভিযান নিয়মিতভাবে চলমান থাকবে এবং মাদক কারবারিদের বিরুদ্ধে কঠোর আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

চ্যানেল জৈন্তা নিউজ · https://channeljaintanews24.com/top-news/15778
Page of