logo
চ্যানেল জৈন্তা নিউজ
সিলেট ০২ জুন ২০২৬ ০২:৫১ অপরাহ্ন চ্যানেল জৈন্তা নিউজ

খালিদ মিয়া হত্যাকাণ্ডের এক বছর পূর্তিতে মিলাদ ও দোয়া মাহফিল, ন্যায়বিচারের দাবি

চ্যানেল জৈন্তা নিউজ ০২ জুন ২০২৬ ০২:৫১ অপরাহ্ন সিলেট
চ্যানেল জৈন্তা নিউজ ০২ জুন ২০২৬ ০২:৫১ অপরাহ্ন
খালিদ মিয়া হত্যাকাণ্ডের এক বছর পূর্তিতে মিলাদ ও দোয়া মাহফিল, ন্যায়বিচারের দাবি

ওসমানী নগর প্রতিনিধি। 


সিলেটের ওসমানীনগর উপজেলার সাদিপুর ইউনিয়নের কালনিচর গ্রামের বাসিন্দা নিহত মোঃ খালিদ মিয়ার হত্যাকাণ্ডের এক বছর পূর্তি উপলক্ষে মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।


স্থানীয় এলাকাবাসীর উদ্যোগে যুক্তরাজ্য প্রবাসী আব্দুল হকের মার্কেটে এ মিলাদ ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়। অনুষ্ঠানে নিহত খালিদ মিয়ার রুহের মাগফিরাত কামনায় বিশেষ মোনাজাত করা হয় এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানানো হয়।


দোয়া মাহফিলে এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ, আত্মীয়-স্বজন, সামাজিক ও রাজনৈতিক নেতৃবৃন্দসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশগ্রহণ করেন।


এ সময় বক্তারা খালিদ মিয়ার হত্যাকাণ্ডের সুষ্ঠু তদন্ত ও ন্যায়বিচার নিশ্চিত করার দাবি জানান। তারা বলেন, ঘটনার এক বছর পার হলেও পরিবার এখনও শোকাহত, দ্রুত বিচারিক প্রক্রিয়া সম্পন্ন করে প্রকৃত দোষীদের আইনের আওতায় আনার আহ্বান জানান তারা।


অনুষ্ঠান শেষে নিহতের আত্মার মাগফিরাত, দেশ ও জাতির শান্তি-সমৃদ্ধি কামনায় বিশেষ দোয়া অনুষ্ঠিত হয়।


উল্লেখ্য, পূর্ব শত্রুতা ও আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে সিলেটের ওসমানীনগর ও সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলার মধ্যবর্তী উত্তর কালনীরচর গ্রামে সংঘটিত সংঘর্ষে খালিদ মিয়া (৩৮) নিহত হন। এ ঘটনায় উভয় পক্ষের অন্তত ২০ জন আহত হয়। পরে দায়ের হওয়া মামলার বিচারিক কার্যক্রম বর্তমানে আদালতে চলমান রয়েছে।

চ্যানেল জৈন্তা নিউজ · https://channeljaintanews24.com/top-news/15773
Page of