logo
চ্যানেল জৈন্তা নিউজ
প্রেস বিজ্ঞপ্তি ০২ জুন ২০২৬ ০২:৪৭ অপরাহ্ন চ্যানেল জৈন্তা নিউজ
এসএমপি এলাকায় সন্ধ্যা ৭টার মধ্যে দোকানপাট বন্ধের নির্দেশ, অমান্য করলে আইনগত ব্যবস্থা

শপিংমল-মার্কেট সন্ধ্যা ৭টার মধ্যে বন্ধ করতে হবে: এসএমপি

চ্যানেল জৈন্তা নিউজ ০২ জুন ২০২৬ ০২:৪৭ অপরাহ্ন প্রেস বিজ্ঞপ্তি
চ্যানেল জৈন্তা নিউজ ০২ জুন ২০২৬ ০২:৪৭ অপরাহ্ন
শপিংমল-মার্কেট সন্ধ্যা ৭টার মধ্যে বন্ধ করতে হবে: এসএমপি

বিদ্যুৎ সাশ্রয়ী কার্যক্রমের অংশ হিসেবে সিলেট মেট্রোপলিটন পুলিশ (এসএমপি) এলাকায় সকল শপিংমল, মার্কেট ও দোকানপাট সন্ধ্যা ৭টার মধ্যে বন্ধ রাখার নির্দেশনা জারি করা হয়েছে। নির্দেশনা অমান্য করলে বিদ্যমান আইন ও বিধি অনুযায়ী আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে বলে জানানো হয়েছে।


রোববার (১ জুন ) সিলেট মেট্রোপলিটন পুলিশ হেডকোয়ার্টার্স থেকে এ সংক্রান্ত একটি গণবিজ্ঞপ্তি জারি করা হয়।


গণবিজ্ঞপ্তিতে বলা হয়, সরকারের বিদ্যুৎ সাশ্রয়ী সিদ্ধান্তের আলোকে এসএমপি এলাকার সকল শপিংমল, মার্কেট ও দোকানপাট সন্ধ্যা ৭টার মধ্যে বন্ধ রাখতে সংশ্লিষ্ট সকলকে অনুরোধ করা হচ্ছে।


এছাড়া সকল বিলবোর্ডের আলোকসজ্জা বন্ধ রাখা এবং চলমান ও অনুষ্ঠিতব্য মেলা, বাণিজ্য মেলা ও সাংস্কৃতিক অনুষ্ঠানও সন্ধ্যা ৭টার মধ্যে শেষ করতে হবে বলে নির্দেশনায় উল্লেখ করা হয়েছে।


তবে হোটেল ও রেস্তোরাঁ, কাঁচাবাজার, ফার্মেসি এবং জরুরি সেবাদানকারী প্রতিষ্ঠানসমূহ এ নির্দেশনার আওতামুক্ত থাকবে।


গণবিজ্ঞপ্তিতে আরও বলা হয়, নির্ধারিত সময়সীমা অমান্য করলে সংশ্লিষ্ট ব্যক্তি বা প্রতিষ্ঠানের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।


সিলেট মেট্রোপলিটন পুলিশের পুলিশ কমিশনার আবদুল কুদ্দুছ চৌধুরী পিপিএম স্বাক্ষরিত এ গণবিজ্ঞপ্তি জনস্বার্থে জারি করা হয়েছে।

চ্যানেল জৈন্তা নিউজ · https://channeljaintanews24.com/top-news/15771
Page of