logo
চ্যানেল জৈন্তা নিউজ
সিলেট ০১ জুন ২০২৬ ১১:০৪ পূর্বাহ্ন চ্যানেল জৈন্তা নিউজ
নতুন কমিটি গঠনে ঐক্যবদ্ধভাবে কাজের আহ্বান

জৈন্তাপুরে পূজা উদযাপন ফ্রন্টের মতবিনিময় সভা

চ্যানেল জৈন্তা নিউজ ০১ জুন ২০২৬ ১১:০৪ পূর্বাহ্ন সিলেট
চ্যানেল জৈন্তা নিউজ ০১ জুন ২০২৬ ১১:০৪ পূর্বাহ্ন
জৈন্তাপুরে পূজা উদযাপন ফ্রন্টের মতবিনিময় সভা


জৈন্তাপুর প্রতিনিধি:

সিলেটের জৈন্তাপুর উপজেলায় বাংলাদেশ পূজা উদযাপন ফ্রন্টের নতুন কমিটি গঠন উপলক্ষে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।


শনিবার (৩০ মে) বিকেল ২টায় উপজেলা সদরের খাসিয়া পল্লীর কালিবাড়িতে এ সভা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন জৈন্তাপুর উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান পদপ্রার্থী শংকর দাস।


ছাত্রনেতা পাপলু দে’র পরিচালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিলেট জেলা পূজা উদযাপন ফ্রন্টের আহ্বায়ক খোকন রঞ্জন দে। প্রধান বক্তা ছিলেন সিলেট মহানগর পূজা উদযাপন ফ্রন্টের আহ্বায়ক অর্জন ঘোষ।


বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন সিলেট জেলা পূজা উদযাপন ফ্রন্টের সদস্য সচিব অ্যাডভোকেট পলাশ চন্দ্র ধর এবং সিলেট মহানগর পূজা উদযাপন ফ্রন্টের সদস্য সচিব উজ্জল রঞ্জন চন্দ।


এছাড়াও উপস্থিত ছিলেন সিলেট জেলা পূজা উদযাপন ফ্রন্টের সিনিয়র যুগ্ম আহ্বায়ক অনুপ দে, যুগ্ম আহ্বায়ক অর্পণ কুমার ঘোষ, সনজিত কুমার সিংহ, সিবেন চন্দ্র দাস, সিলেট মহানগরের যুগ্ম আহ্বায়ক বিদ্যুৎ দাস বাবুল, জেলা পূজা উদযাপন ফ্রন্টের সদস্য প্রেমানন্দ ঘোষ গবিন্দ, অপুল দাস মনন ও জনি কান্ত শর্মা।


সভায় বক্তারা বাংলাদেশ পূজা উদযাপন ফ্রন্টের কার্যক্রমকে আরও গতিশীল করতে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান।


এসময় শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাতবার্ষিকী উপলক্ষে এক মিনিট নীরবতা পালন করা হয়।


অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন জৈন্তাপুর উপজেলা পরিষদের সাবেক মহিলা ভাইস চেয়ারম্যান শ্রী জয়মতি রাণী, কালিবাড়ি মন্দির পরিচালনা কমিটির সভাপতি দিগেন্দ্র কুমার দেব (ফটিক), খাসিয়া সেবা সংঘের সভাপতি সুরঞ্জিত, রতন ঘোষ, পুলিন সরকার, সুমন মোহন ধর, বাদল মনি দও এবং ললিত রাম দাস।

চ্যানেল জৈন্তা নিউজ · https://channeljaintanews24.com/top-news/15750
Page of