logo
চ্যানেল জৈন্তা নিউজ
সিলেট ০১ জুন ২০২৬ ১০:৩৭ পূর্বাহ্ন চ্যানেল জৈন্তা নিউজ
দোষীদের বিরুদ্ধে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি ঐক্য পরিষদ নেতাদের

শিবগঞ্জে ব্যবসায়ীকে মারধর ও লুটপাটের ঘটনায় ক্ষোভ

চ্যানেল জৈন্তা নিউজ ০১ জুন ২০২৬ ১০:৩৭ পূর্বাহ্ন সিলেট
চ্যানেল জৈন্তা নিউজ ০১ জুন ২০২৬ ১০:৩৭ পূর্বাহ্ন
শিবগঞ্জে ব্যবসায়ীকে মারধর ও লুটপাটের ঘটনায় ক্ষোভ

সিলেট প্রতিনিধি:

সিলেটের শিবগঞ্জ সেনপাড়ায় ব্যবসায়ী খগেন্দ্র কুমার দাসের দোকানে পরিকল্পিতভাবে মব সৃষ্টি করে হামলা, মারধর ও লুটপাটের ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদ, পূজা উদযাপন পরিষদ, যুব ঐক্য পরিষদ ও ছাত্র ঐক্য পরিষদের জেলা ও মহানগর নেতৃবৃন্দ।


গত শনিবার আহত খগেন্দ্র কুমার দাসকে দেখতে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের ৪র্থ তলার ৭ নম্বর ওয়ার্ডে যান সংগঠনগুলোর নেতারা। এসময় তারা হামলার ঘটনায় ক্ষোভ প্রকাশ করেন এবং সুষ্ঠু তদন্তের মাধ্যমে মব সৃষ্টিকারীদের বিরুদ্ধে দৃষ্টান্তমূলক আইনগত ব্যবস্থা গ্রহণের দাবি জানান।


নেতৃবৃন্দ বলেন, পরিকল্পিতভাবে মব সৃষ্টি করে একজন ব্যবসায়ীকে গুরুতর জখম ও তার দোকানে লুটপাটের ঘটনা অত্যন্ত নিন্দনীয়। এ ধরনের ঘটনা সামাজিক সম্প্রীতি ও আইনশৃঙ্খলার জন্য হুমকি। তারা দ্রুত দোষীদের শনাক্ত করে আইনের আওতায় আনার আহ্বান জানান।


এসময় উপস্থিত ছিলেন বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক মলয় পুরকায়স্থ, জেলা ঐক্য পরিষদের সাধারণ সম্পাদক কৃপেষ পাল, মহানগর ঐক্য পরিষদের সাধারণ সম্পাদক প্রদীপ কুমার দেব, মহানগর শাখার দপ্তর সম্পাদক শ্যামল কপালী, শাহপরান থানা পূজা উদযাপন পরিষদের সভাপতি বীরেশ দেবনাথ, ঐক্য পরিষদের ৯ নম্বর ওয়ার্ডের সাধারণ সম্পাদক রঞ্জন সরকার, জেলা যুব ঐক্য পরিষদের আহ্বায়ক বিদ্যুৎ সেন, মহানগর যুব ঐক্য পরিষদের আহ্বায়ক রকি দেব, সদস্য সৌমিত্র ধর, ছাত্র ঐক্য পরিষদ মহানগর শাখার সভাপতি হিমেল তালুকদার রাবেল এবং জেলা ঐক্য পরিষদের সদস্য সচিব মিথিন পাল পাপনসহ অন্যান্য নেতৃবৃন্দ।

চ্যানেল জৈন্তা নিউজ · https://channeljaintanews24.com/top-news/15745
Page of