চিকনাগুল আদর্শ উচ্চ বিদ্যালয় ব্যাচ-২০০৬: দুই দশক পর জাফলংয়ে স্মরণীয় পুনর্মিলনী বনভোজন
চিকনাগুল আদর্শ উচ্চ বিদ্যালয়,এসএসসি ব্যাচ-২০০৬ এর বন্ধু মহল দীর্ঘ ২০ বছর পর একত্রিত হয়ে সিলেটের প্রাকৃতিক সৌন্দর্যের লীলাভূমি জাফলং-এ আয়োজন করে এক আনন্দঘন বনভোজন ও মিলনমেলা। “বন্ধন ও বিনোদনে একসাথে” স্লোগানকে সামনে রেখে ৩০ মে , সকাল সাড়ে ৮টায় প্রিয় বিদ্যালয় প্রাঙ্গণ থেকে যাত্রা শুরু হয়।
মোট ২৭ জন সহপাঠী এই আনন্দ ভ্রমণে অংশগ্রহণ করেন। বন্ধু মহল ব্যাচ-২০০৬ এর উদ্যোগে আয়োজিত এ মিলনমেলায় দেশের বিভিন্ন স্থান এবং প্রবাস থেকে আগত বন্ধুরাও যুক্ত হন। ফ্রান্স প্রবাসী ইয়াহিয়ার সার্বিক সহযোগিতায় পুরো আয়োজনটি সফলভাবে সম্পন্ন হয়।
দিনব্যাপী জাফলংয়ের পাহাড়, নদী ও সবুজ প্রকৃতির মাঝে ঘুরে বেড়িয়ে অংশগ্রহণকারীরা উপভোগ করেন স্মৃতিময় এক দিন। দীর্ঘদিন পর একে অপরকে কাছে পেয়ে আবেগ, হাসি, আড্ডা ও স্মৃতিচারণে ভরে ওঠে পুরো পরিবেশ।
দিনটি পরিণত হয় এক অনন্য মিলনমেলায়, যেখানে পুরোনো বন্ধনের উষ্ণতা নতুন করে প্রাণ ফিরে পায়। আয়োজকরা জানান, দুই দশক পর সহপাঠীদের একত্র করতে পেরে তারা অত্যন্ত আনন্দিত এবং ভবিষ্যতে এই বন্ধন আরও সুদৃঢ় করার প্রত্যয় ব্যক্ত করেন।