logo
চ্যানেল জৈন্তা নিউজ
সিলেট ৩০ মে ২০২৬ ০৩:৩৯ পূর্বাহ্ন চ্যানেল জৈন্তা নিউজ

কোরবানির পশু জবাইয়ে করতে গিয়ে : সিলেটে অর্ধশতাধিক আহত, ওসমানীতে ২০ জন ভর্তি

চ্যানেল জৈন্তা নিউজ ৩০ মে ২০২৬ ০৩:৩৯ পূর্বাহ্ন সিলেট
চ্যানেল জৈন্তা নিউজ ৩০ মে ২০২৬ ০৩:৩৯ পূর্বাহ্ন
কোরবানির পশু জবাইয়ে করতে গিয়ে : সিলেটে অর্ধশতাধিক আহত, ওসমানীতে ২০ জন ভর্তি


ঈদুল আজহার দিনে সিলেট নগরী ও জেলার বিভিন্ন এলাকায় কোরবানির পশু জবাই করতে গিয়ে অর্ধশতাধিক মানুষ আহত হয়েছেন। দা-ছুরি, গরুর লাথি ও শিংয়ের আঘাতে এসব আহতের ঘটনা ঘটে।


আহতদের মধ্যে ২০ জনকে ভর্তি করা হয়েছে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতাল-এ। বাকিরা প্রাথমিক চিকিৎসা নিয়ে বাড়ি ফিরে গেছেন।


হাসপাতাল সূত্রে জানা যায়, বৃহস্পতিবার সকাল থেকে সন্ধ্যা সাড়ে ৭টা পর্যন্ত আহত ব্যক্তিরা হাসপাতালের জরুরি বিভাগে চিকিৎসা নেন। ঈদের দিনজুড়ে জরুরি বিভাগে আহতদের ভিড় ছিল চোখে পড়ার মতো।


ক্যাজুয়ালটি ইউনিটের কর্তব্যরত চিকিৎসকরা জানান, বেশিরভাগ আহত হয়েছেন কোরবানির পশু জবাইয়ের সময় অসাবধানতাবশত ধারালো দা ও ছুরির আঘাতে। এছাড়া পশু নিয়ন্ত্রণ করতে গিয়ে গরুর লাথি ও শিংয়ের আঘাতেও অনেকে আহত হন। অভিজ্ঞতার অভাব ও অপেশাদারভাবে জবাই কার্যক্রম পরিচালনার কারণেই এসব দুর্ঘটনা ঘটেছে বলে তারা জানান।


সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতাল-এর পুলিশ ফাঁড়ির ইনচার্জ আনোয়ার জামান বলেন, বিভিন্ন এলাকা থেকে প্রায় ৫০ জন আহত হয়ে চিকিৎসা নিয়েছেন। এর মধ্যে ৩০ জন প্রাথমিক চিকিৎসা শেষে বাড়ি ফিরে গেছেন এবং ২০ জন ভর্তি রয়েছেন।


তিনি আরও বলেন, ঈদুল আজহাকে কেন্দ্র করে প্রতি বছরই এ ধরনের দুর্ঘটনা ঘটে থাকে। বিশেষ করে যারা পেশাদার কসাই নন, তাদের মধ্যে ঝুঁকি বেশি থাকে। অভিজ্ঞ কসাইয়ের সহায়তা নেওয়া এবং ধারালো অস্ত্র ব্যবহারে সতর্কতা বাড়ালে এ ধরনের দুর্ঘটনা কমানো সম্ভব।


এ বিষয়ে ব্রিগেডিয়ার জেনারেল উমর রাশেদ মুনির-এর সঙ্গে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও তিনি ফোন রিসিভ করেননি।

চ্যানেল জৈন্তা নিউজ · https://channeljaintanews24.com/top-news/15718
Page of