logo
চ্যানেল জৈন্তা নিউজ
সিলেট ২৯ মে ২০২৬ ১১:৪২ অপরাহ্ন চ্যানেল জৈন্তা নিউজ

জৈন্তাপুরে গ্যাস সংযোগ ও পাথর কোয়ারি চালুর দাবিতে জনদাবী পরিষদের সভা

চ্যানেল জৈন্তা নিউজ ২৯ মে ২০২৬ ১১:৪২ অপরাহ্ন সিলেট
চ্যানেল জৈন্তা নিউজ ২৯ মে ২০২৬ ১১:৪২ অপরাহ্ন
জৈন্তাপুরে গ্যাস সংযোগ ও পাথর কোয়ারি চালুর দাবিতে জনদাবী পরিষদের সভা

জৈন্তাপুর প্রতিনিধি। 

জৈন্তাপুরে গ্যাস সরবরাহ, সনাতন পদ্ধতিতে পাথর উত্তোলনের সুযোগ এবং প্রাকৃতিক সম্পদের যথাযথ ব্যবহার নিশ্চিত করার দাবিতে জনদাবী পরিষদের এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।


শুক্রবার (২৯ মে) বিকেল ৫টায় জৈন্তাপুর প্রেসক্লাব কার্যালয়ে এ সভার আয়োজন করা হয়।


জৈন্তিয়া জনদাবী পরিষদ-এর সভাপতি ইলিয়াস উদ্দিন লিপুর সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক মাওলানা আব্দুল মালেকের পরিচালনায় সভায় উপস্থিত ছিলেন সংগঠনের সহ-সভাপতি দেলওয়ার হোসেন মাসুক ও হোসাইন আহমদ, যুগ্ম সাধারণ সম্পাদক মাওলানা বিলাল আহমদ, সদস্য মাওলানা রজব আলীসহ অন্যান্য নেতৃবৃন্দ।


সভায় বক্তারা বলেন, ইতিহাস-ঐতিহ্যের জনপদ জৈন্তাপুরে গ্যাস, বালু ও পাথরসহ বিপুল প্রাকৃতিক সম্পদ রয়েছে। এখান থেকে আহরিত গ্যাস দেশের বিভিন্ন অঞ্চলে সরবরাহ করা হলেও এখন পর্যন্ত স্থানীয় মানুষ গ্যাস সুবিধা থেকে বঞ্চিত রয়েছেন। এছাড়া পাথর কোয়ারি বন্ধ থাকায় শ্রমজীবী মানুষের জীবন-জীবিকা চরম সংকটে পড়েছে।


বক্তারা আরও বলেন, জৈন্তাপুরের সর্বত্র গ্যাস সরবরাহ নিশ্চিত করা, সনাতন পদ্ধতিতে পাথর উত্তোলনের সুযোগ চালু রাখা এবং প্রাকৃতিক সম্পদের সঠিক ব্যবহারের দাবিতে জৈন্তিয়া জনদাবী পরিষদ দীর্ঘদিন ধরে আন্দোলন করে আসছে।


সভায় সংগঠনের প্রতিষ্ঠাতা সভাপতি মরহুম অ্যাডভোকেট নাছির উদ্দিন আহমদের কর্মজীবন ও আন্দোলন-সংগ্রামের অবদানের কথা স্মরণ করা হয়। তাঁর আত্মার মাগফিরাত কামনা করে শ্রদ্ধা জানানো হয়।


আন্দোলন-সংগ্রামকে বেগবান করতে আগামী এক মাসের মধ্যে কেন্দ্রীয় কমিটি পূর্ণাঙ্গ করা এবং সকল ইউনিয়ন কমিটি গঠনের সিদ্ধান্ত গ্রহণ করা হয়।

চ্যানেল জৈন্তা নিউজ · https://channeljaintanews24.com/top-news/15711
Page of