logo
চ্যানেল জৈন্তা নিউজ
সিলেট ২৮ মে ২০২৬ ০১:৫৮ পূর্বাহ্ন চ্যানেল জৈন্তা নিউজ
জৈন্তাপুর-গোয়াইনঘাট-কোম্পানীগঞ্জবাসীকে ঈদ শুভেচ্ছা জানালেন গোলজার আহমদ হেলাল

জৈন্তিয়া অঞ্চলের জনগণকে ঈদ শুভেচ্ছা জানালেন গোলজার আহমদ হেলাল

চ্যানেল জৈন্তা নিউজ ২৮ মে ২০২৬ ০১:৫৮ পূর্বাহ্ন সিলেট
চ্যানেল জৈন্তা নিউজ ২৮ মে ২০২৬ ০১:৫৮ পূর্বাহ্ন
জৈন্তিয়া অঞ্চলের জনগণকে ঈদ শুভেচ্ছা জানালেন গোলজার আহমদ হেলাল

পবিত্র ঈদুল আযহা উপলক্ষে জৈন্তাপুর, গোয়াইনঘাট ও কোম্পানীগঞ্জ উপজেলার সর্বস্তরের জনগণসহ দেশ ও প্রবাসে অবস্থানরত সকলকে আন্তরিক ঈদ শুভেচ্ছা জানিয়েছেন বিশিষ্ট সাংবাদিক ও সংগঠক গোলজার আহমদ হেলাল।


গোলজার আহমদ হেলাল সিলেট অনলাইন প্রেসক্লাবের সভাপতি, দৈনিক আলোকিত সিলেটের ভারপ্রাপ্ত সম্পাদক এবং বৃহত্তর জৈন্তিয়া উন্নয়ন পরিষদের কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করছেন।


এক শুভেচ্ছা বার্তায় তিনি বলেন, পবিত্র ঈদুল আযহা ত্যাগ, সহমর্মিতা ও ভ্রাতৃত্বের মহান শিক্ষা নিয়ে আসে। এই ঈদের প্রকৃত শিক্ষা হলো আত্মত্যাগের মাধ্যমে মানবিক মূল্যবোধকে জাগ্রত করা এবং সমাজে শান্তি, সম্প্রীতি ও সৌহার্দ্য প্রতিষ্ঠা করা।


তিনি আরও বলেন, ঈদুল আযহা আমাদের পারস্পরিক ভালোবাসা ও সহমর্মিতা বাড়াতে শেখায়। তাই এই আনন্দঘন সময়ে সবাইকে একে অপরের পাশে দাঁড়ানোর আহ্বান জানান তিনি।


গোলজার আহমদ হেলাল দেশ-বিদেশে অবস্থানরত সকলের সুখ, শান্তি ও সমৃদ্ধি কামনা করেন এবং ঈদের এই পবিত্র দিন সবার জীবনে আনন্দ ও কল্যাণ বয়ে আনুক—এই কামনা ব্যক্ত করেন।

চ্যানেল জৈন্তা নিউজ · https://channeljaintanews24.com/top-news/15688
Page of