logo
চ্যানেল জৈন্তা নিউজ
সিলেট ২৮ মে ২০২৬ ০১:২৮ পূর্বাহ্ন চ্যানেল জৈন্তা নিউজ

সিলেট মেট্রোপলিটন পুলিশর অভিযানে ১৩৩ গ্রেফতার, ট্রাফিক অভিযানে ৭৯ গাড়ির বিরুদ্ধে ব্যবস্থা

চ্যানেল জৈন্তা নিউজ ২৮ মে ২০২৬ ০১:২৮ পূর্বাহ্ন সিলেট
চ্যানেল জৈন্তা নিউজ ২৮ মে ২০২৬ ০১:২৮ পূর্বাহ্ন
সিলেট মেট্রোপলিটন পুলিশর অভিযানে ১৩৩ গ্রেফতার, ট্রাফিক অভিযানে ৭৯ গাড়ির বিরুদ্ধে ব্যবস্থা

সিলেট। 

সিলেট মেট্রোপলিটন পুলিশের পৃথক অভিযানে বিভিন্ন অপরাধে জড়িত মোট ১৩৩ জনকে গ্রেফতার করা হয়েছে। একই সঙ্গে ট্রাফিক বিভাগের অভিযানে ৭৯টি গাড়ির বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।


পুলিশ সূত্রে জানা যায়, গত ২৫ মে ২০২৬ খ্রি. রাত ১২টা থেকে ২৩টা ৫৯ মিনিট পর্যন্ত অভিযানে ৫০ জনকে গ্রেফতার করা হয়। পরে ২৬ মে ২০২৬ খ্রি. সকাল ৮টা পর্যন্ত আরও ৮৩ জনকে আটক করা হয়। সবমিলিয়ে দুই দফা অভিযানে মোট ১৩৩ জন আসামিকে গ্রেফতার করেছে সিলেট মেট্রোপলিটন পুলিশ।


সিলেট মেট্রোপলিটন পুলিশের বিভিন্ন থানা, ফাঁড়ি ও গোয়েন্দা বিভাগ (ডিবি) পৃথক অভিযান চালিয়ে এসব আসামিকে গ্রেফতার করে। গ্রেফতারকৃতদের মধ্যে নিয়মিত মামলার আসামি, ছিনতাইকারী, ওয়ারেন্টভুক্ত আসামি, মাদক ব্যবসায়ী ও সেবনকারী, হকার, মেট্রো অধ্যাদেশে অভিযুক্ত, সন্দেহভাজন ব্যক্তি ও জুয়াড়ি রয়েছে।


অভিযানকালে ৩ কেজি গাঁজা ও ১০ পিস ইয়াবাও উদ্ধার করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ।


এদিকে, ট্রাফিক বিভাগের পৃথক অভিযানে নগরীর বিভিন্ন এলাকায় ৭৯টি গাড়ির বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।

চ্যানেল জৈন্তা নিউজ · https://channeljaintanews24.com/top-news/15683
Page of