logo
চ্যানেল জৈন্তা নিউজ
সিলেট ২৬ মে ২০২৬ ১১:০৮ অপরাহ্ন চ্যানেল জৈন্তা নিউজ

ঈদ সামনে রেখে জৈন্তাপুরের পশুর হাটে উপচে পড়া ভিড়, সীমান্তঘেঁষা বাজারে বিদেশি গরুর আধিপত্য

চ্যানেল জৈন্তা নিউজ ২৬ মে ২০২৬ ১১:০৮ অপরাহ্ন সিলেট
চ্যানেল জৈন্তা নিউজ ২৬ মে ২০২৬ ১১:০৮ অপরাহ্ন
ঈদ সামনে রেখে জৈন্তাপুরের পশুর হাটে উপচে পড়া ভিড়, সীমান্তঘেঁষা বাজারে বিদেশি গরুর আধিপত্য

জৈন্তাপুর প্রতিনিধি। 

পবিত্র ঈদুল আজহা সামনে রেখে সিলেটের সীমান্তবর্তী জৈন্তাপুর উপজেলা-এর পশুর হাটগুলোতে ক্রেতা-বিক্রেতাদের উপচে পড়া ভিড় লক্ষ্য করা যাচ্ছে। শেষ মুহূর্তে কোরবানির পশু কিনতে জেলার বিভিন্ন এলাকা থেকে মানুষ ভিড় করছেন এসব হাটে।


এবার সরকারি ইজারায় জৈন্তাপুর উপজেলায় ৪টি পশুর হাট বসেছে। এর মধ্যে রয়েছে জৈন্তাপুর বাজার, দরবস্ত, হরিপুর বাজার ও আসামপাড়া আদর্শ গ্রাম বাজার। এছাড়া ঈদের আগের দিন পর্যন্ত চিকনাগুল বাজারে অস্থায়ী পশুর হাট চালু রাখা হয়েছে।


হাটগুলোতে দেশের বিভিন্ন অঞ্চল থেকে ব্যবসায়ীরা গরু নিয়ে এসেছেন। সীমান্তঘেঁষা এসব বাজারে দেশীয় গরুর পাশাপাশি বিদেশি বিভিন্ন জাতের গরুও পাওয়া যাচ্ছে। এ কারণে সিলেটের বিভিন্ন উপজেলা ও আশপাশের এলাকা থেকে ক্রেতারা জৈন্তাপুরের হাটগুলোতে ছুটে আসছেন।


হাট ঘুরে দেখা গেছে, সীমান্ত পেরিয়ে আসা গরুর সংখ্যাই তুলনামূলক বেশি। এতে স্থানীয় ব্যবসায়ী ও খামারিরা ক্ষোভ প্রকাশ করেছেন। তাদের অভিযোগ, বিদেশি গরুর উপস্থিতির কারণে দেশীয় গরুর ন্যায্যমূল্য পাওয়া যাচ্ছে না। এতে ব্যবসায়ী ও খামারিদের লোকসানের মুখে পড়তে হচ্ছে।


হরিপুর বাজার পশুর হাটের দায়িত্বশীল জাকারিয়া মাহমুদ জানান, গত বছর একটি অনাকাঙ্ক্ষিত ঘটনার কারণে হরিপুর বাজারের পশুর হাট বন্ধ ছিল। পরে সরকারি ভাবে লিজ নিয়ে আবারও বাজারটি চালু করা হয়েছে। তিনি বলেন, বাজারে ক্রেতা-বিক্রেতাদের নিরাপত্তা নিশ্চিতে স্বেচ্ছাসেবক টিমের পাশাপাশি পুলিশের নজরদারি রয়েছে। এছাড়া জাল টাকা শনাক্তে বিভিন্ন ব্যাংকের টিমও কাজ করছে। বাজারে গরুর দাম যাই হোক না কেন, প্রতি গরুর হাসিল/চিট ৫০০ টাকা নির্ধারণ করা হয়েছে।


জৈন্তাপুর বাজারের দায়িত্বশীল নাছির উদ্দীন পাবেল জানান, জৈন্তাপুর বাজার পশুর হাট অত্যন্ত সুশৃঙ্খল পরিবেশে পরিচালিত হচ্ছে। বিক্রেতাদের সর্বোচ্চ নিরাপত্তা নিশ্চিত করা হয়েছে এবং ক্রেতারাও নির্বিঘ্নে কোরবানির পশু কিনতে পারছেন। এ বাজারে প্রতি গরুর হাসিল/চিট ন্যূনতম সামান্য টাকা নির্ধারণ করা হয়েছে। উপজেলায় একমাত্র সরকারি নিয়মনীতি অনুসরণ করে এই ঐতিহ্যবাহী বাজার পরিচালনা করা হচ্ছে। এছাড়া জাল টাকা শনাক্তে বিভিন্ন ব্যাংকের টিমও কাজ করছে।


আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে জৈন্তাপুর মডেল থানা অফিসার ইনচার্জ মাহবুবর রহমান মোল্লা বলেন, পশুর হাটগুলোতে সার্বিক নিরাপত্তা নিশ্চিতে পুলিশ সতর্ক অবস্থানে রয়েছে। ক্রেতা-বিক্রেতাদের নিরাপত্তা এবং আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।


উপজেলা নির্বাহী কর্মকর্তা সুনন্দা রায় জানান, সরকারি নির্দেশনা অনুযায়ী হাটগুলো পরিচালনা করা হচ্ছে। নিরাপদ ও সুশৃঙ্খল পরিবেশ নিশ্চিত করতে উপজেলা প্রশাসন নিয়মিত তদারকি করছে। পুলিশ প্রশাসন ছাড়াও বিভিন্ন আইনশৃঙ্খলা বাহিনী যে কোনো অপ্রীতিকর পরিস্থিতি নিয়ন্ত্রণ কাজ করছে।

চ্যানেল জৈন্তা নিউজ · https://channeljaintanews24.com/top-news/15672
Page of