বালাগঞ্জবাসী ও সিলেটবাসীকে দিনা রহমানের ঈদ শুভেচ্ছা: ‘ত্যাগের মহিমায় দেশ ও জাতির কল্যাণে কাজ করি’
স্টাফ রিপোর্টার।
পবিত্র ঈদুল আযহা উপলক্ষে বালাগঞ্জ উপজেলার সর্বস্তরের জনগণসহ সিলেটবাসীকে আন্তরিক ঈদ শুভেচ্ছা জানিয়েছেন সিলেট জেলা বিএনপির সহ মহিলা বিষয়ক সম্পাদক ও সিলেট জেলা মহিলা দলের দপ্তর সম্পাদক সুলতানা রহমান দিনা।
গণমাধ্যমে পাঠানো এক শুভেচ্ছা বার্তায় তিনি বলেন, পবিত্র ঈদুল আযহা আমাদের ত্যাগ ও তিতিক্ষার শিক্ষা দেয়। তাই আসুন আমরা ত্যাগের মহিমায় উজ্জীবিত হয়ে যার যার অবস্থান থেকে দেশ ও জাতির কল্যাণে কাজ করি।
তিনি আরও বলেন, বিএনপি দেশ পরিচালনার দায়িত্ব গ্রহণের পর প্রতিনিয়ত দেশ অগ্রগতির দিকে এগিয়ে যাচ্ছে। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের আদর্শ অনুসরণ করে একটি সুখী, সমৃদ্ধ ও স্বনির্ভর বাংলাদেশ গঠনের লক্ষ্যে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান তিনি।
বালাগঞ্জ উপজেলা প্রসঙ্গে তিনি বলেন, শত বছরের ঐতিহাসিক এই জনপদের রয়েছে নিজস্ব ঐতিহ্য ও সংস্কৃতি। অতীতে এটি একটি বাণিজ্যিক কেন্দ্রস্থল ছিল। তবে দীর্ঘ সময় উন্নয়ন বঞ্চনার কারণে উপজেলা পিছিয়ে পড়েছে বলেও মন্তব্য করেন তিনি।
তিনি আশা প্রকাশ করেন, ভবিষ্যতে এই বঞ্চিত অঞ্চলের উন্নয়ন হবে এবং বালাগঞ্জকে এগিয়ে নিতে সবাইকে একসঙ্গে কাজ করতে হবে। শেষে তিনি বালাগঞ্জবাসীসহ সিলেটবাসীকে ঈদুল আযহার শুভেচ্ছা জানিয়ে বলেন, “ঈদ মোবারক।”