logo
চ্যানেল জৈন্তা নিউজ
সিলেট ২৬ মে ২০২৬ ০৭:৪২ অপরাহ্ন চ্যানেল জৈন্তা নিউজ

যানজট নিরসনে আধুনিক উদ্যোগ: বন্দরবাজারে নবনির্মিত ট্রাফিক পুলিশ বক্স উদ্বোধন

চ্যানেল জৈন্তা নিউজ ২৬ মে ২০২৬ ০৭:৪২ অপরাহ্ন সিলেট
চ্যানেল জৈন্তা নিউজ ২৬ মে ২০২৬ ০৭:৪২ অপরাহ্ন
যানজট নিরসনে আধুনিক উদ্যোগ: বন্দরবাজারে নবনির্মিত ট্রাফিক পুলিশ বক্স উদ্বোধন

নিউজ ডেস্ক। 


সিলেট মহানগরীর ট্রাফিক ব্যবস্থাপনার উন্নয়ন, যানজট নিরসন এবং ট্রাফিক ডিউটিতে নিয়োজিত সদস্যদের জন্য উন্নত কর্মপরিবেশ নিশ্চিত করতে বন্দরবাজারে নবনির্মিত ট্রাফিক পুলিশ বক্সের আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়েছে।


অদ্য ২৪ মে ২০২৬ খ্রিস্টাব্দ, দুপুর ১২:৩০ ঘটিকায় সিলেট মেট্রোপলিটন পুলিশের মান্যবর পুলিশ কমিশনার আবদুল কুদ্দুছ চৌধুরী, পিপিএম মহোদয় সিলেট মহানগরীর বন্দরবাজার এলাকায় নবনির্মিত ট্রাফিক পুলিশ বক্সের উদ্বোধন করেন।


ভিত্তিপ্রস্তর স্থাপন, কেক কাটা এবং দোয়ার মাধ্যমে তিনি আনুষ্ঠানিকভাবে ট্রাফিক পুলিশ বক্সটির উদ্বোধন ঘোষণা করেন। উদ্বোধনকালে পুলিশ কমিশনার বলেন, মহানগরীর সার্বিক ট্রাফিক ব্যবস্থাপনার উন্নয়ন, যানজট নিরসন এবং ট্রাফিক ডিউটিতে নিয়োজিত সদস্যদের জন্য ওয়াশরুম সুবিধাসহ উন্নত কর্ম ও বিশ্রাম পরিবেশ নিশ্চিত করতেই এই ট্রাফিক পুলিশ বক্স নির্মাণ করা হয়েছে।


তিনি নতুন এই পুলিশ বক্স নির্মাণের সঙ্গে সংশ্লিষ্ট সকলের প্রতি ধন্যবাদ ও কৃতজ্ঞতা জ্ঞাপন করেন।


পরে পুলিশ কমিশনার কোতোয়ালী মডেল থানাধীন ক্বীন ব্রিজের নিচে নবনির্মিত অস্থায়ী পুলিশ ক্যাম্প এবং কাজীরবাজার পশুরহাট আকস্মিক পরিদর্শন করেন।


এসময় সিলেট মেট্রোপলিটন পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ, ট্রাফিক বিভাগের সংশ্লিষ্ট কর্মকর্তাগণ, এসএমপি’র বিভিন্ন পদমর্যাদার পুলিশ সদস্য, প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার প্রতিনিধিবৃন্দ এবং গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

চ্যানেল জৈন্তা নিউজ · https://channeljaintanews24.com/top-news/15655
Page of