logo
চ্যানেল জৈন্তা নিউজ
সিলেট ২৬ মে ২০২৬ ১১:৩৮ পূর্বাহ্ন চ্যানেল জৈন্তা নিউজ
ত্যাগ, সহমর্মিতা ও মানবতার শিক্ষা ছড়িয়ে পড়ুক সমাজে—এমন প্রত্যাশা

ঈদুল আজহায় সম্প্রীতির বার্তা দিলেন যুক্তরাষ্ট্র প্রবাসী আব্দুল গফফার চৌধুরী খসরু

চ্যানেল জৈন্তা নিউজ ২৬ মে ২০২৬ ১১:৩৮ পূর্বাহ্ন সিলেট
চ্যানেল জৈন্তা নিউজ ২৬ মে ২০২৬ ১১:৩৮ পূর্বাহ্ন
ঈদুল আজহায় সম্প্রীতির বার্তা দিলেন যুক্তরাষ্ট্র প্রবাসী আব্দুল গফফার চৌধুরী খসরু

পবিত্র ঈদুল আজহা উপলক্ষে দেশ-বিদেশে অবস্থানরত সবাইকে আন্তরিক ঈদের শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন যুক্তরাষ্ট্র প্রবাসী কমিউনিটি নেতা, জৈন্তাপুর প্রবাসী গ্রুপের উপনেতা এবং বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের দাতা সদস্য রোটারিয়ান আব্দুল গফফার চৌধুরী খসরু।


এক শুভেচ্ছা বার্তায় তিনি বলেন, পবিত্র ঈদুল আজহা মুসলিম উম্মাহর জন্য ত্যাগ, সহমর্মিতা, ভ্রাতৃত্ব ও মানবতার এক মহান শিক্ষা নিয়ে আসে। এই উৎসব সমাজে সম্প্রীতি ও ভালোবাসার বন্ধনকে আরও দৃঢ় করে তোলে।


তিনি দেশ ও প্রবাসে অবস্থানরত সকল মুসলমানের সুখ, শান্তি, সমৃদ্ধি ও কল্যাণ কামনা করেন। পাশাপাশি তিনি আশা প্রকাশ করেন, ঈদের আনন্দ সবাই মিলেমিশে ভাগ করে নিলে সমাজে পারস্পরিক সৌহার্দ্য ও মানবিক মূল্যবোধ আরও বৃদ্ধি পাবে।


রোটারিয়ান খসরু বলেন, প্রবাসে থেকেও তিনি সবসময় দেশের মানুষের পাশে থাকার চেষ্টা করেন এবং সমাজের শিক্ষা ও মানবিক উন্নয়নে ভূমিকা রাখতে আগ্রহী। তিনি ভবিষ্যতেও বিভিন্ন সামাজিক ও শিক্ষামূলক কার্যক্রমে যুক্ত থাকার প্রত্যয় ব্যক্ত করেন।


শেষে তিনি মহান আল্লাহর দরবারে দেশ, জাতি ও মুসলিম উম্মাহর শান্তি, অগ্রগতি ও কল্যাণ কামনা করেন।

চ্যানেল জৈন্তা নিউজ · https://channeljaintanews24.com/top-news/15653
Page of