logo
চ্যানেল জৈন্তা নিউজ
সিলেট ২৬ মে ২০২৬ ১০:৫১ পূর্বাহ্ন চ্যানেল জৈন্তা নিউজ
সিলেটে বিশ্ব মেট্রোলজি দিবস উদযাপন

সঠিক পরিমাপ ও মান নিশ্চিতেই ভোক্তার আস্থা”—বিভাগীয় কমিশনার

চ্যানেল জৈন্তা নিউজ ২৬ মে ২০২৬ ১০:৫১ পূর্বাহ্ন সিলেট
চ্যানেল জৈন্তা নিউজ ২৬ মে ২০২৬ ১০:৫১ পূর্বাহ্ন
সঠিক পরিমাপ ও মান নিশ্চিতেই ভোক্তার আস্থা”—বিভাগীয় কমিশনার

সিলেট, ২০ মে : “বিশ্ব মেট্রোলজি দিবস-২০২৬” উপলক্ষে সিলেটে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার জেলা প্রশাসকের কার্যালয়ের সম্মেলন কক্ষে আয়োজিত সভায় সভাপতিত্ব করেন সিলেটের জেলা প্রশাসক মোঃ সারওয়ার আলম। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিভাগীয় কমিশনার মোঃ মশিউর রহমান।


প্রধান অতিথির বক্তব্যে বিভাগীয় কমিশনার মোঃ মশিউর রহমান বলেন, কিছু কিছু প্রতিষ্ঠান নীরবে গুরুত্বপূর্ণ কাজ করে থাকে, বিএসটিআই তার মধ্যে অন্যতম। তিনি বলেন, বিএসটিআই’র কাজের পরিধি অত্যন্ত বিস্তৃত এবং তা মানুষের জীবন ও স্বাস্থ্যের সঙ্গে সরাসরি সম্পর্কিত। এসময় তিনি বিএসটিআই সিলেট অফিসে আধুনিক মানের পরীক্ষাগার স্থাপনে প্রয়োজনীয় সহযোগিতার আশ্বাস প্রদান করেন।


বিশেষ অতিথির বক্তব্যে সিভিল সার্জন ডা. মোঃ নাসির উদ্দিন বলেন, গুণ ও মানের ধারাবাহিকতা বজায় রাখার মাধ্যমে যেকোনো প্রতিষ্ঠান ভোক্তাদের আস্থা অর্জন করতে পারে। তিনি ব্যবসায়ীদের গুণগত মান বজায় রাখতে সম্মিলিতভাবে কাজ করার আহ্বান জানান।


সভাপতির বক্তব্যে জেলা প্রশাসক মোঃ সারওয়ার আলম বলেন, পরিমাপ মানুষের জীবনঘনিষ্ঠ অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়। তিনি জামা-কাপড়ের পরিমাপ থেকে শুরু করে ঔষধে সঠিক মাত্রার কার্যকর উপাদানের উপস্থিতির বিষয়টি উল্লেখ করে সঠিক পরিমাপ ও গুণগত মান নিশ্চিত করার ওপর গুরুত্বারোপ করেন। তিনি উৎপাদনকারী প্রতিষ্ঠান ও ব্যবসায়ীদের মানসম্পন্ন পণ্য উৎপাদন, বিক্রয় ও বিতরণে দায়িত্বশীল ভূমিকা পালনের আহ্বান জানান। তিনি আরও বলেন, “আমরা সবাই ভালো থাকলে দেশ ভালো থাকবে।”


অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন বিএসটিআই সিলেটের উপপরিচালক নুর মোহাম্মদ মোস্তফা, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) মো. নুরের জামান চৌধুরী, জেলা প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ, ব্যবসায়ী সংগঠনের নেতৃবৃন্দ, শিল্প প্রতিষ্ঠানের প্রতিনিধিগণ, সরকারি ও বেসরকারি প্রতিষ্ঠানের কর্মকর্তারা, প্রিন্ট ও ইলেক্ট্রনিক মিডিয়ার সাংবাদিকসহ গণ্যমান্য ব্যক্তিবর্গ।

চ্যানেল জৈন্তা নিউজ · https://channeljaintanews24.com/top-news/15645
Page of