logo
চ্যানেল জৈন্তা নিউজ
সিলেট ২৬ মে ২০২৬ ০২:৩৯ পূর্বাহ্ন চ্যানেল জৈন্তা নিউজ
মহাসড়কে শৃঙ্খলা ও নিরাপত্তায় সততার সঙ্গে দায়িত্ব পালনের আহ্বান সিলেটে পুলিশ সদস্যদের সঙ্গে অ্যাডিশনাল আইজির মতবিনিময়

ঈদযাত্রা নির্বিঘ্ন করতে হাইওয়ে পুলিশকে তৎপর থাকার নির্দেশ: অ্যাডিশনাল আইজি

চ্যানেল জৈন্তা নিউজ ২৬ মে ২০২৬ ০২:৩৯ পূর্বাহ্ন সিলেট
চ্যানেল জৈন্তা নিউজ ২৬ মে ২০২৬ ০২:৩৯ পূর্বাহ্ন
ঈদযাত্রা নির্বিঘ্ন করতে হাইওয়ে পুলিশকে তৎপর থাকার নির্দেশ: অ্যাডিশনাল আইজি

নিউজ ডেস্ক। 

হাইওয়ে পুলিশের অ্যাডিশনাল আইজি মো. দেলোয়ার হোসেন মিঞা বলেছেন, মহাসড়কে শৃঙ্খলা ও নিরাপত্তা নিশ্চিত করতে সততার সঙ্গে দায়িত্ব পালন করতে হবে। সাধারণ মানুষের জানমালের নিরাপত্তা এবং মহাসড়কের শৃঙ্খলা রক্ষায় হাইওয়ে পুলিশ নিরলসভাবে কাজ করে যাচ্ছে। এ সেবার মান আরও গতিশীল করতে সকল পুলিশ সদস্যকে সর্বোচ্চ সততা, নিষ্ঠা ও পেশাদারিত্বের সঙ্গে দায়িত্ব পালন করতে হবে।


তিনি বলেন, জনগণের দোরগোড়ায় সেবা পৌঁছে দেওয়াই হাইওয়ে পুলিশের মূল লক্ষ্য। ঈদে ঘরমুখো মানুষের যাতায়াত নির্বিঘ্ন ও নিরাপদ করতে হাইওয়ে পুলিশকে আরও তৎপর থাকতে হবে। দুর্ঘটনা প্রতিরোধ এবং যানজটমুক্ত মহাসড়ক নিশ্চিত করতে প্রতিটি সদস্যকে নিজ নিজ অবস্থান থেকে দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে।


সোমবার (১৮ মে) বিকেলে হাইওয়ে পুলিশ সিলেট রিজিয়নের কনফারেন্স রুমে সিলেট রিজিয়নের সকল পদমর্যাদার পুলিশ সদস্যদের সঙ্গে মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।


হাইওয়ে পুলিশ সিলেট রিজিয়নের পুলিশ সুপার মো. রেজাউল করিমের সভাপতিত্বে এবং পুলিশ পরিদর্শক (শহর ও যানবাহন) ইন্সপেক্টর প্রশাসন মো. হাবিবুর রহমানের সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য দেন হাইওয়ে পুলিশ হেডকোয়ার্টার্স ঢাকার ডিআইজি (অপারেশনস-উত্তর) ও অতিরিক্ত দায়িত্বে ডিআইজি (অপারেশনস-পূর্ব) মোহাম্মদ আব্দুলাহীল বাকী, বিপিএম-সেবা।

সভায় প্রধান অতিথি ও বিশেষ অতিথিদের সম্মাননা ক্রেস্ট প্রদান করা হয়।


মতবিনিময় সভায় সিলেট রিজিয়নের সাতটি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা, ঊর্ধ্বতন কর্মকর্তাসহ সকল পদমর্যাদার পুলিশ সদস্যরা উপস্থিত ছিলেন। অনুষ্ঠানের শুরুতে পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করেন মো. আবু সাইদ। 

চ্যানেল জৈন্তা নিউজ · https://channeljaintanews24.com/top-news/15637
Page of