logo
চ্যানেল জৈন্তা নিউজ
সিলেট ২২ মে ২০২৬ ০১:১১ অপরাহ্ন চ্যানেল জৈন্তা নিউজ

আবুল হোসেনের পিতার মৃত্যুতে খসরুর শোক প্রকাশ

চ্যানেল জৈন্তা নিউজ ২২ মে ২০২৬ ০১:১১ অপরাহ্ন সিলেট
চ্যানেল জৈন্তা নিউজ ২২ মে ২০২৬ ০১:১১ অপরাহ্ন
আবুল হোসেনের পিতার মৃত্যুতে খসরুর শোক প্রকাশ

জৈন্তাপুর  প্রবাসী গ্রুপ”-এর নিয়মিত দাতা সদস্য , ওমান প্রবাসী আবুল হোসেইন এর শ্রদ্ধেয় পিতা জনাব আব্দুল লতিফ সাহেব ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।


মরহুমের জানাজা আজ শুক্রবার (২২ মে) বাদ জুম্মা উমনপুর জামে মসজিদে অনুষ্ঠিত হবে বলে পারিবারিক সূত্রে জানা গেছে।


এদিকে তাঁর মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন যুক্তরাষ্ট্র প্রবাসী কমিউনিটি নেতা, জৈন্তাপুর প্রবাসী গ্রুপের উপনেতা এবং বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের দাতা সদস্য রোটারিয়ান আব্দুল গফফার চৌধুরী খসরু।


এক শোকবার্তায় তিনি বলেন, মরহুম আব্দুল লতিফ সাহেব ছিলেন একজন সজ্জন ও সম্মানিত ব্যক্তি। তাঁর মৃত্যুতে এলাকাবাসী একজন অভিভাবকসুলভ মানুষকে হারালো। তিনি মরহুমের রূহের মাগফিরাত কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানান।


তিনি মহান আল্লাহ তায়ালার নিকট দোয়া করেন, যেন আল্লাহ মরহুমকে জান্নাতুল ফেরদৌস নসীব করেন এবং পরিবারের সবাইকে ধৈর্য ধারণ করার তাওফিক দান করেন।

চ্যানেল জৈন্তা নিউজ · https://channeljaintanews24.com/top-news/15569
Page of