logo
চ্যানেল জৈন্তা নিউজ
সুনামগঞ্জ ২২ মে ২০২৬ ০২:৩৬ পূর্বাহ্ন চ্যানেল জৈন্তা নিউজ

ঈদকে সামনে রেখে ছাতকের কালারুকায় ১ হাজার ২১১ পরিবারের মাঝে ভিজিএফের চাল বিতরণ

চ্যানেল জৈন্তা নিউজ ২২ মে ২০২৬ ০২:৩৬ পূর্বাহ্ন সুনামগঞ্জ
চ্যানেল জৈন্তা নিউজ ২২ মে ২০২৬ ০২:৩৬ পূর্বাহ্ন
ঈদকে সামনে রেখে ছাতকের কালারুকায় ১ হাজার ২১১ পরিবারের মাঝে ভিজিএফের চাল বিতরণ

ছাতক প্রতিনিধি: সুনামগঞ্জের ছাতক উপজেলার কালারুকা ইউনিয়নে ঈদ উপলক্ষে ১ হাজার ২১১টি হতদরিদ্র পরিবারের মাঝে ভিজিএফের চাল বিতরণ করা হয়েছে।


বৃহস্পতিবার সকাল থেকে কালারুকা ইউনিয়ন পরিষদ কার্যালয়ে এসব চাল বিতরণ কার্যক্রম পরিচালনা করা হয়।


চাল বিতরণ করেন ইউনিয়নের দায়িত্বপ্রাপ্ত ট্যাগ কর্মকর্তা সোহরাব হোসেন এবং ইউনিয়ন প্রশাসনিক কর্মকর্তা সুজন তালুকদার।


এসময় ইউনিয়ন পরিষদের অফিস সহকারী কাম-কম্পিউটার অপারেটর সুস্ময় দাস, ইউনিয়ন ছাত্রদলের সভাপতি লাভলু আহমদ, ছাতক উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক কমিটির সদস্য রাজু আমার চাঁদ, ইউনিয়ন যুবদল নেতা মানিক মিয়াসহ ইউপি সদস্য-সদস্যা ও উপকারভোগীরা উপস্থিত ছিলেন।


ঈদকে সামনে রেখে সরকারের এ সহায়তা পেয়ে সন্তোষ প্রকাশ করেন উপকারভোগী পরিবারগুলো।

চ্যানেল জৈন্তা নিউজ · https://channeljaintanews24.com/top-news/15556
Page of