logo
চ্যানেল জৈন্তা নিউজ
সিলেট ২১ মে ২০২৬ ০৪:১৭ অপরাহ্ন চ্যানেল জৈন্তা নিউজ
ঈদকে সামনে রেখে জৈন্তাপুরে আইনশৃঙ্খলা ও প্রস্তুতি সভা অনুষ্ঠিত

ঈদে যানজট ও আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণে জৈন্তাপুরে বিশেষ সভা অনুষ্ঠিত

চ্যানেল জৈন্তা নিউজ ২১ মে ২০২৬ ০৪:১৭ অপরাহ্ন সিলেট
চ্যানেল জৈন্তা নিউজ ২১ মে ২০২৬ ০৪:১৭ অপরাহ্ন
ঈদে যানজট ও আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণে জৈন্তাপুরে বিশেষ সভা অনুষ্ঠিত

জৈন্তাপুর প্রতিনিধি :

আসন্ন পবিত্র ঈদুল আযহা উপলক্ষে সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা, সীমান্ত এলাকায় চোরাচালান প্রতিরোধ, মাদক নির্মূল ও মহাসড়কে যানজট নিরসনে জৈন্তাপুর উপজেলা প্রশাসনের উদ্যোগে মাসিক আইনশৃঙ্খলা কমিটি ও ঈদ প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে।


বৃহস্পতিবার (২১ মে) বেলা ১১টায় জৈন্তাপুর উপজেলা পরিষদ হলরুমে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মিজ সুনন্দা রায়।


সভায় ঈদুল আযহাকে সামনে রেখে সীমান্তে চোরাচালান প্রতিরোধ, অনলাইন জুয়া বন্ধ, মাদক নির্মূল, ঈদে মহাসড়কে যানজট নিরসন, যত্রতত্র যানবাহন পার্কিং বন্ধ, পর্যটকদের নিরাপত্তা নিশ্চিতকরণ এবং জৈন্তাপুর সদর এলাকার স্থায়ী ময়লার স্তুপ অপসারণসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করা হয়।


এছাড়া গরুর বাজার ও পশুর হাটে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর উপস্থিতি নিশ্চিত করা, জালনোট শনাক্তকরণ মেশিন স্থাপন এবং ভেটেরিনারি হাসপাতালের প্রতিনিধি রাখার বিষয়ে সিদ্ধান্ত গ্রহণ করা হয়।


সভায় উপস্থিত ছিলেন সহকারী কমিশনার (ভূমি) মিজ পলি রানী দেব, জৈন্তাপুর মডেল থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ মাহবুবুর রহমান মোল্লা, ১৭ পরগণা শালিশ সমন্বয় কমিটির সভাপতি আবু জাফর আবুল মৌলা চৌধুরী, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আব্দুল হাফিজ, নিজপাট ইউপি চেয়ারম্যান ইন্তাজ আলি, জৈন্তাপুর ইউপি চেয়ারম্যান ফখরুল ইসলাম, চারিকাটা ইউপি চেয়ারম্যান সুলতান করিম, দরবস্ত ইউপি চেয়ারম্যান বাহারুল আলম বাহার ও ফতেহপুর ইউপি চেয়ারম্যান রফিক আহমেদ।


এছাড়াও উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিক্যাল অফিসার ডা. বোরহান উদ্দিন রানা, উপজেলা কৃষি কর্মকর্তা হুমায়ন দিলদার, সিনিয়র মৎস্য কর্মকর্তা অলিউর রহমান, প্রধান প্রকৌশলী এ কে এম রিয়াজ মাহমুদ, জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের উপ-সহকারী প্রকৌশলী রুহুল আমিন, মাধ্যমিক একাডেমিক সুপারভাইজার আজিজুল হক খোকন, তামাবিল হাইওয়ে পুলিশ থানার উপ-পরিদর্শক নাজমুল হক, পিডিবি অফিসের উপ-সহকারী প্রকৌশলী সেলিম সুলতান, যুব উন্নয়ন কর্মকর্তা শরীফ উদ্দিন, মহিলা বিষয়ক কর্মকর্তা তাসলিমা, জৈন্তাপুর প্রেসক্লাবের সভাপতি গোলাম সারওয়ার বিলাল ও জৈন্তাপুর অনলাইন প্রেসক্লাবের সহ-সভাপতি ইমাম উদ্দিনসহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তা ও স্থানীয় প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

চ্যানেল জৈন্তা নিউজ · https://channeljaintanews24.com/top-news/15547
Page of