logo
চ্যানেল জৈন্তা নিউজ
সিলেট ১৯ মে ২০২৬ ১১:৪১ অপরাহ্ন চ্যানেল জৈন্তা নিউজ
কল্যাণ সভা ও আইন-শৃঙ্খলা বিষয়ক মতবিনিময় অনুষ্ঠিত

সিলেটে আইন-শৃঙ্খলা জোরদারে কর্মকর্তাদের সঙ্গে ডিআইজির মতবিনিময়

চ্যানেল জৈন্তা নিউজ ১৯ মে ২০২৬ ১১:৪১ অপরাহ্ন সিলেট
চ্যানেল জৈন্তা নিউজ ১৯ মে ২০২৬ ১১:৪১ অপরাহ্ন
সিলেটে আইন-শৃঙ্খলা জোরদারে কর্মকর্তাদের সঙ্গে ডিআইজির মতবিনিময়

নিউজ ডেস্ক। 

সিলেট রেঞ্জের নবাগত ডিআইজি ড. মোঃ জিললুর রহমান মঙ্গলবার (১৯ মে) সিলেট জেলা পুলিশ লাইন্সে পৌঁছালে সুসজ্জিত চৌকস পুলিশ দল তাঁকে সালামি প্রদান করে।


পরে পুলিশ লাইন্সস্থ বীর মুক্তিযোদ্ধা শহীদ এসপি এম. শামসুল হক মিলনায়তনে আয়োজিত বিশেষ কল্যাণ সভায় প্রধান অতিথি হিসেবে যোগ দেন তিনি। সভায় সভাপতিত্ব করেন ড. চৌধুরী মোঃ যাবের সাদেক।


সভায় সিলেট জেলার বিভিন্ন পর্যায়ের পুলিশ কর্মকর্তা ও সদস্যরা উপস্থিত ছিলেন। এ সময় ডিআইজি জেলার আইন-শৃঙ্খলা পরিস্থিতি ও পুলিশ সদস্যদের কল্যাণ নিয়ে দিকনির্দেশনামূলক বক্তব্য দেন। পরে জেলার শ্রেষ্ঠ পারফরম্যান্সকারী কর্মকর্তাদের হাতে পুরস্কার তুলে দেন তিনি।


এরপর ডিআইজি সিলেট পুলিশ সুপারের কার্যালয় পরিদর্শন করেন। সেখানে পুনরায় তাঁকে গার্ড অব অনার প্রদান করা হয়।


কার্যালয়ের সম্মেলন কক্ষে জেলার ঊর্ধ্বতন কর্মকর্তা ও বিভিন্ন থানার অফিসার ইনচার্জদের সঙ্গে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। সভায় জেলার আইন-শৃঙ্খলা রক্ষায় বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করা হয়।

চ্যানেল জৈন্তা নিউজ · https://channeljaintanews24.com/top-news/15521
Page of