logo
চ্যানেল জৈন্তা নিউজ
সিলেট ১৯ মে ২০২৬ ১১:০৮ অপরাহ্ন চ্যানেল জৈন্তা নিউজ
“এসো সবাই হাত ধরি, মাদকমুক্ত এলাকা গড়ি”

গোয়াইনঘাটে মাদকবিরোধী গণসচেতনতা অভিযান

চ্যানেল জৈন্তা নিউজ ১৯ মে ২০২৬ ১১:০৮ অপরাহ্ন সিলেট
চ্যানেল জৈন্তা নিউজ ১৯ মে ২০২৬ ১১:০৮ অপরাহ্ন
গোয়াইনঘাটে মাদকবিরোধী গণসচেতনতা অভিযান

নিউজ ডেস্ক। 

সিলেটের গোয়াইনঘাট উপজেলা-এ মাদক সেবন ও মাদকের অপব্যবহার প্রতিরোধে গণসচেতনতামূলক প্রচার অভিযান অনুষ্ঠিত হয়েছে। “এসো সবাই হাত ধরি, মাদকমুক্ত এলাকা গড়ি” স্লোগানে সোমবার (১৮ মে) গোয়াইনঘাট সদর ইউনিয়নের ইমরান আহমদ বালিকা উচ্চ বিদ্যালয় ও কলেজ হলরুমে এ কর্মসূচির আয়োজন করা হয়।


ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ গোয়াইনঘাট এরিয়া প্রোগ্রামের উদ্যোগে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন গোয়াইনঘাট উপজেলা নির্বাহী কর্মকর্তা রতন কুমার অধিকারী। বিশেষ অতিথি ছিলেন গোয়াইনঘাট থানার অফিসার ইনচার্জ মনিরুজ্জামান।


অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন গোয়াইনঘাট সদর ইউনিয়নের চেয়ারম্যান গোলাম রব্বানী সুমন, ওয়ার্ল্ড ভিশনের এপি ম্যানেজার সেলি তেরেজা কস্তা, ভিলেজ ডেভেলপমেন্ট সোসাইটির সভাপতি ও সহকারী শিক্ষক মো. নুরুল হুদা, প্রোগ্রাম অফিসার ঝলমল মারিয়া, জুনিয়র প্রোগ্রাম অফিসার বিজয়া চিসিম এবং আলোকিত গোয়াইনঘাট উপজেলা যুব ফোরামের সভাপতি রায়হান উদ্দিন। এছাড়া স্থানীয় জনপ্রতিনিধি, শিক্ষক, অভিভাবক, কিশোর-কিশোরী ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশ নেন।


বক্তারা বলেন, মাদক বর্তমানে সমাজের জন্য বড় হুমকি হয়ে দাঁড়িয়েছে। বিশেষ করে তরুণ সমাজ মাদকের ভয়াবহ প্রভাবের শিকার হচ্ছে। এ পরিস্থিতি মোকাবিলায় প্রশাসনের পাশাপাশি পরিবার, শিক্ষা প্রতিষ্ঠান, ধর্মীয় ও সামাজিক সংগঠনসহ সবাইকে একসঙ্গে কাজ করতে হবে।


ইউএনও রতন কুমার অধিকারী বলেন, সচেতনতার মাধ্যমেই মাদকমুক্ত সমাজ গঠন সম্ভব। তরুণদের খেলাধুলা, শিক্ষা ও ইতিবাচক কর্মকাণ্ডে সম্পৃক্ত রাখতে পারলে মাদক থেকে দূরে রাখা সহজ হবে।


ওসি মনিরুজ্জামান বলেন, মাদক ব্যবসায়ী ও সেবীদের বিরুদ্ধে আইনশৃঙ্খলা বাহিনীর অভিযান অব্যাহত রয়েছে। তবে সামাজিক প্রতিরোধ গড়ে তুলতে সাধারণ মানুষকেও এগিয়ে আসতে হবে।


অনুষ্ঠানে শিক্ষক, অভিভাবক ও তরুণরা নিয়মিত মাদকবিরোধী প্রচারণা চালানোর আহ্বান জানান। আয়োজকরা জানান, ভবিষ্যতেও গোয়াইনঘাটের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান ও এলাকায় এ ধরনের সচেতনতামূলক কার্যক্রম চালিয়ে যাওয়া হবে।

চ্যানেল জৈন্তা নিউজ · https://channeljaintanews24.com/top-news/15513
Page of