logo
চ্যানেল জৈন্তা নিউজ
প্রেস বিজ্ঞপ্তি ১৫ মে ২০২৬ ০১:১৬ অপরাহ্ন চ্যানেল জৈন্তা নিউজ

সিএনজি ফিলিং স্টেশন ওনার্স অ্যাসোসিয়েশন সিলেট বিভাগের আলোচনা সভা ও সংবর্ধনা

চ্যানেল জৈন্তা নিউজ ১৫ মে ২০২৬ ০১:১৬ অপরাহ্ন প্রেস বিজ্ঞপ্তি
চ্যানেল জৈন্তা নিউজ ১৫ মে ২০২৬ ০১:১৬ অপরাহ্ন
সিএনজি ফিলিং স্টেশন ওনার্স অ্যাসোসিয়েশন সিলেট বিভাগের আলোচনা সভা ও সংবর্ধনা

নিউজ ডেস্ক। 

বাংলাদেশ সিএনজি ফিলিং স্টেশন এন্ড কনভার্সন ওয়ার্কশপ ওনার্স অ্যাসোসিয়েশন, সিলেট বিভাগের উদ্যোগে কলকারখানা ও প্রতিষ্ঠান পরিদর্শন অধিদপ্তর বিষয়ে আলোচনা সভা ও বাংলাদেশ ইট প্রস্তুতকারী মালিক সমিতির কেন্দ্রীয় কার্যকরী পরিষদের নির্বাচনে সিলেট বিভাগ থেকে সর্বোচ্চ ভোট পেয়ে সদস্য নির্বাচিত হওয়ায় ফয়েজ উদ্দিন আহমদকে এক সংবর্ধনা প্রদান করা হয়।

মঙ্গলবার (১২ মে) বেলা ১১টায় শাহজালাল উপশহরস্থ সংগঠনের বিভাগীয় কার্যালয়ে এই আলোচনা সভা ও সংবর্ধনা অনুষ্ঠিত হয়।

বাংলাদেশ সিএনজি ফিলিং স্টেশন এন্ড কনভার্সন ওয়ার্কশপ ওনার্স অ্যাসোসিয়েশন, সিলেট বিভাগের সভাপতি আমিরুজ্জামান চৌধুরীর সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা মুজিবুর রহমানের পরিচালনায় সভার শুরুতে পবিত্র কোরআন তেলাওয়াত করেন ফয়েজ উদ্দিন আহমদ।

সভায় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন, আলহাজ্ব কাজী মাহবুব হোসেন, ফয়েজ উদ্দিন আহমদ, সুব্রত ধর বাপ্পি, আনহার উদ্দিন, ফরিদ আহমদ, আলী আফছার মোঃ ফাহিম, নান্টু দাস, লোকমান আহমদ মাছুম, জিহাদ আহমেদ, সাইমুল আলম সেতু, এম মনোয়ার হোসেন, সাব্বির আহমেদ, মোঃ নাহিদুল ইসলাম, মাসুদ আহমেদ ফারুক এবং হাজী মোঃ জাফর সাদেক।

সভাপতির বক্তব্যে আমিরুজ্জামান চৌধুরী বলেন, আমরা সরকারি নিয়ম পালনে বদ্ধপরিকর, কিন্তু তা অবশ্যই বাস্তবসম্মত হতে হবে। কলকারখানা ও প্রতিষ্ঠান পরিদর্শন অধিদপ্তরের সাথে সৃষ্ট সমস্যা সমাধানে আমরা দ্রুতই উচ্চপর্যায়ের প্রতিনিধি দলের মাধ্যমে আলোচনা করব।

আলোচনা সভা ও সংবর্ধনা অনুষ্ঠানে ফয়েজ উদ্দিন আহমদকে ফুল দিয়ে অভিনন্দন ও শুভেচ্ছা জানান সংগঠনের নেতৃবৃন্দ। সংগঠনের নেতৃবৃন্দ তার এই সাফল্যে আনন্দ প্রকাশ করেন এবং তার উত্তরোত্তর সমৃদ্ধি কামনা করেন। বিজ্ঞপ্তি

চ্যানেল জৈন্তা নিউজ · https://channeljaintanews24.com/top-news/15419
Page of