logo
চ্যানেল জৈন্তা নিউজ
সারাদেশে ১৩ মে ২০২৬ ১১:৪৩ অপরাহ্ন চ্যানেল জৈন্তা নিউজ

আন্তর্জাতিক মানবাধিকার শান্তি পদকে ভূষিত ডা. এ কে এম নজরুল ইসলাম ফারুকী

চ্যানেল জৈন্তা নিউজ ১৩ মে ২০২৬ ১১:৪৩ অপরাহ্ন সারাদেশে
চ্যানেল জৈন্তা নিউজ ১৩ মে ২০২৬ ১১:৪৩ অপরাহ্ন
আন্তর্জাতিক মানবাধিকার শান্তি পদকে ভূষিত ডা. এ কে এম নজরুল ইসলাম ফারুকী

বাগেরহাট প্রতিনিধি:

চিকিৎসা সেবা ও মানব কল্যাণে বিশেষ অবদান রাখার স্বীকৃতিস্বরূপ আন্তর্জাতিক মানবাধিকার শান্তি পদক-২০২৬ পেয়েছেন বাগেরহাটের মোরেলগঞ্জ উপজেলার আর এম আধুনিক হাসপাতালের সিইও ডা. এ কে এম নজরুল ইসলাম ফারুকী।


শনিবার (৯ মে) বিকাল সাড়ে ৪টায় ঢাকার অরনেট (থ্রি স্টার) হোটেলে ইন্টারন্যাশনাল হিউম্যান রিসোর্স সোসাইটি চ্যাপ্টারের উদ্যোগে আন্তর্জাতিক শ্রমিক দিবস উপলক্ষে “শ্রমিকদের জীবনমান উন্নয়নে আমাদের করণীয়” শীর্ষক আলোচনা ও গুণীজন সংবর্ধনা অনুষ্ঠানে তাকে এ সম্মাননা প্রদান করা হয়।


অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ সুপ্রিম কোর্টের সাবেক বিচারপতি আজিমুল আহসান। তিনি ডা. ফারুকীর হাতে সম্মাননা স্মারক ও সনদপত্র তুলে দেন।


এ সময় বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর, আইনজীবী, সাংবাদিক, মানবাধিকারকর্মী, সমাজসেবক, ব্যবসায়ী, সাংস্কৃতিক ও রাজনৈতিক ব্যক্তিবর্গসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন।


অনুষ্ঠানে সমাজে বিভিন্ন ক্ষেত্রে বিশেষ অবদানের জন্য মোট ১০ জন গুণীজনকে পুরস্কৃত করা হয়।


এদিকে এই অর্জনে মোরেলগঞ্জ উপজেলার বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ সামাজিক যোগাযোগমাধ্যমসহ বিভিন্ন মাধ্যমে তাকে শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন।


উল্লেখ্য, ডা. এ কে এম নজরুল ইসলাম ফারুকী এর আগেও দেশ-বিদেশ থেকে বিভিন্ন অ্যাওয়ার্ড ও সম্মাননা পেয়েছেন।

চ্যানেল জৈন্তা নিউজ · https://channeljaintanews24.com/top-news/15385
Page of