logo
চ্যানেল জৈন্তা নিউজ
সুনামগঞ্জ ০৮ মে ২০২৬ ১১:৪৪ অপরাহ্ন চ্যানেল জৈন্তা নিউজ
নগদ টাকা ও দুইটি মোবাইল ফোন চুরি, থানায় জিডির প্রস্তুতি

দিরাইয়ে সাংবাদিক রাজীব দাসের বাড়িতে চুরি

চ্যানেল জৈন্তা নিউজ ০৮ মে ২০২৬ ১১:৪৪ অপরাহ্ন সুনামগঞ্জ
চ্যানেল জৈন্তা নিউজ ০৮ মে ২০২৬ ১১:৪৪ অপরাহ্ন
দিরাইয়ে সাংবাদিক রাজীব দাসের বাড়িতে চুরি

দিরাই প্রতিনিধি। 

দিরাই উপজেলা-এ গভীর রাতে সাংবাদিকের বাড়িতে চুরির ঘটনা ঘটেছে। চোরেরা নগদ অর্থসহ বেশ কিছু মালামাল নিয়ে গেছে বলে অভিযোগ পাওয়া গেছে।


ভুক্তভোগী সাংবাদিক রাজীব দাস জানান, গত রাতে তার গ্রামের বাড়ি সিংহনাথ গ্রাম-এ এ ঘটনা ঘটে।


তিনি বলেন, ঘর থেকে তার ছোট ভাই সজিব-এর একটি মোবাইল ফোন, তার মায়ের ব্যবহৃত মোবাইল ফোন এবং নগদ অর্থ চুরি হয়ে যায়।


রাজীব দাস আরও জানান, চুরি হওয়া মোবাইল নম্বরগুলো থেকে যদি কোনো ধরনের ফোন বা আর্থিক লেনদেনের প্রস্তাব আসে, তাহলে কেউ যেন কোনোভাবেই সহযোগিতা বা লেনদেন না করেন।


তিনি জানান, এ ঘটনায় খুব শিগগিরই দিরাই থানা-এ একটি সাধারণ ডায়েরি (জিডি) করা হবে।

চ্যানেল জৈন্তা নিউজ · https://channeljaintanews24.com/top-news/15253
Page of