logo
চ্যানেল জৈন্তা নিউজ
সুনামগঞ্জ ০৭ মে ২০২৬ ০৫:৪৪ অপরাহ্ন চ্যানেল জৈন্তা নিউজ

জগন্নাথপুর-পাগলা সড়কে গভীর রাতে ডাকাতি, ব্যবসায়ীর লাখো টাকা লুট

চ্যানেল জৈন্তা নিউজ ০৭ মে ২০২৬ ০৫:৪৪ অপরাহ্ন সুনামগঞ্জ
চ্যানেল জৈন্তা নিউজ ০৭ মে ২০২৬ ০৫:৪৪ অপরাহ্ন
জগন্নাথপুর-পাগলা সড়কে গভীর রাতে ডাকাতি, ব্যবসায়ীর লাখো টাকা লুট


সুনামগঞ্জের জগন্নাথপুর-পাগলা আঞ্চলিক মহাসড়কের কোন্দানালা ব্রিজ এলাকায় ভয়াবহ ডাকাতির ঘটনা ঘটেছে। এসময় এক ব্যবসায়ীর কাছ থেকে আনুমানিক ৩ থেকে সাড়ে ৩ লাখ টাকা লুট করে নিয়ে যায় ডাকাতচক্র।


বুধবার রাত আনুমানিক ১১টা ৪০ মিনিটে এ ঘটনা ঘটে।


জানা যায়, জগন্নাথপুর বাজারের ব্যবসায়ী শরিফ মহাজনের প্রতিষ্ঠান “হাবিব ট্রেডার্স”-এর মালামাল ডেলিভারি দিয়ে জয়নগর বাজার থেকে ফেরার পথে একদল ডাকাত তাদের গাড়ির গতিরোধ করে। ডাকাতরা সড়কে ইট-পাটকেল ফেলে রাস্তা অবরুদ্ধ করে দেশীয় অস্ত্রের মুখে গাড়িতে থাকা ব্যক্তিদের জিম্মি করে ফেলে।


এসময় ডাকাতরা দুইজনকে আঘাত করে এবং তাদের কাছে থাকা আনুমানিক ৩ থেকে সাড়ে ৩ লাখ টাকা ছিনিয়ে নেয়। ঘটনার পর এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে।


খবর পেয়ে জগন্নাথপুর থানা পুলিশ ও শান্তিগঞ্জ থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে।


পুলিশ জানিয়েছে, ঘটনার সঙ্গে জড়িতদের শনাক্ত করে আইনের আওতায় আনতে অভিযান অব্যাহত রয়েছে।

চ্যানেল জৈন্তা নিউজ · https://channeljaintanews24.com/top-news/15215
Page of