কানাইঘাটে ঢাকা মহানগরী দ্বিতীয় বিভাগ ফুটবল লীগের খেলোয়াড় বাছাই ট্রায়াল সম্পন্ন
স্টাফ রিপোর্টার।
ঢাকা মহানগরী দ্বিতীয় বিভাগ ফুটবল লীগ খেলোয়াড় বাছাই ট্রায়াল উপলক্ষে কানাইঘাটে অনুষ্ঠিত একদিনব্যাপী বাছাই কার্যক্রমে তরুণ ফুটবলারদের মধ্যে দেখা গেছে দারুণ উচ্ছ্বাস।
শুক্রবার (০৮ মে) কানাইঘাট স্টেডিয়াম-এ সাবেক গোলকিপার দেলোয়ার এইচ বাবর-এর নেতৃত্বে এই ট্রায়াল অনুষ্ঠিত হয়।
এতে কানাইঘাট, বিয়ানীবাজার ও জকিগঞ্জ উপজেলার অসংখ্য প্রতিভাবান তরুণ ফুটবলার অংশগ্রহণ করেন। প্রত্যন্ত অঞ্চল থেকে মেধাবী খেলোয়াড়দের খুঁজে বের করে জাতীয় পর্যায়ে তুলে আনার লক্ষ্যেই এ আয়োজন করা হয়।
ট্রায়ালে খেলোয়াড়দের পারফরম্যান্স পর্যবেক্ষণ ও বাছাই করেন ঢাকার ফুটবল ক্লাব চকবাজার কিংস-এর নেতৃবৃন্দ।
এসময় উপস্থিত ছিলেন ক্লাবের যুগ্ম সাধারণ সম্পাদক সোয়াইফ সুলতান অপু, প্রতিনিধি মো. মিজানুর রহমান, ২য় যুগ্ম সাধারণ সম্পাদক নাইফ সুলতান সাফওয়ান, সহ-সভাপতি মো. মাহবুব হাসান, প্রধান কোচ নাইমুর রহমান শাহেদসহ ক্রীড়া সংগঠক ও ফুটবল সংশ্লিষ্টরা। এছাড়া উপস্থিত ছিলেন নিজাম উদ্দিন ও সাধারণ সম্পাদক মাহবুবুর রশিদ।
আয়োজকরা বলেন, তৃণমূল পর্যায়ে অসংখ্য প্রতিভাবান ফুটবলার রয়েছে, যারা সঠিক প্রশিক্ষণ ও সুযোগ পেলে জাতীয় দলে প্রতিনিধিত্ব করতে পারবে। তারা আরও জানান, ভবিষ্যতেও এ ধরনের ট্রায়াল কার্যক্রম অব্যাহত থাকবে।