logo
চ্যানেল জৈন্তা নিউজ
সিলেট ০৬ মে ২০২৬ ০২:৫২ পূর্বাহ্ন চ্যানেল জৈন্তা নিউজ

সাংবাদিকতায় ২০ বছরের পথচলা উদযাপন করছে দক্ষিণ সুরমা প্রেসক্লাব, বৃহস্পতিবার বিশেষ আয়োজন

চ্যানেল জৈন্তা নিউজ ০৬ মে ২০২৬ ০২:৫২ পূর্বাহ্ন সিলেট
চ্যানেল জৈন্তা নিউজ ০৬ মে ২০২৬ ০২:৫২ পূর্বাহ্ন
সাংবাদিকতায় ২০ বছরের পথচলা উদযাপন করছে দক্ষিণ সুরমা প্রেসক্লাব, বৃহস্পতিবার বিশেষ আয়োজন

নিউজ ডেস্ক। 

সিলেটের অন্যতম সক্রিয় সাংবাদিক সংগঠন দক্ষিণ সুরমা প্রেসক্লাব এর প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন উপলক্ষে আগামী বৃহস্পতিবার (৭ মে) এক বর্ণাঢ্য অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। একই অনুষ্ঠানে ক্লাবের প্রতিষ্ঠাকালীন সদস্যদের সম্মাননা স্মারক প্রদান করা হবে।


দক্ষিণ সুরমার কুশিয়ারা ইন্টারন্যাশনাল কনভেনশন হলে সকাল সাড়ে ১০টায় অনুষ্ঠান শুরু হবে। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন সিলেট-৩ আসনের সংসদ সদস্য এম এ মালিক।


প্রেসক্লাব সূত্রে জানা গেছে, ২০০৬ সালের ৭ মে প্রতিষ্ঠিত হয় দক্ষিণ সুরমা প্রেসক্লাব। দীর্ঘ ২০ বছরের পথচলায় সংগঠনটির ভিত্তি গড়ে তোলা ও প্রতিকূল সময়ে নেতৃত্ব দেওয়া প্রতিষ্ঠাতাদের অবদানকে স্বীকৃতি দিতেই এবার বিশেষ সম্মাননা প্রদান করা হচ্ছে।


দক্ষিণ সুরমা প্রেসক্লাবের সভাপতি আশরাফুল ইসলাম ইমরান এবং সাধারণ সম্পাদক মো. নুরুল ইসলাম অনুষ্ঠানটি সফল করতে সংশ্লিষ্ট সবাইকে যথাসময়ে উপস্থিত থাকার আহ্বান জানিয়েছেন।


তারা এক বিবৃতিতে বলেন, “প্রতিষ্ঠাবার্ষিকীর এই মিলনমেলা আমাদের ভ্রাতৃত্ব ও ঐক্যকে আরও সুদৃঢ় করবে। ২০ বছরের এই পথচলায় আমাদের অগ্রজদের অবদান অতুলনীয়। সকলের উপস্থিতিতে অনুষ্ঠানটি আরও প্রাণবন্ত ও সফল হবে।”


উল্লেখ্য, প্রতিষ্ঠার পর থেকেই দক্ষিণ সুরমা প্রেসক্লাব সাংবাদিকদের পেশাগত মানোন্নয়ন, অধিকার আদায় এবং জনস্বার্থ সংশ্লিষ্ট ইস্যুতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছে।

চ্যানেল জৈন্তা নিউজ · https://channeljaintanews24.com/top-news/15201
Page of