logo
চ্যানেল জৈন্তা নিউজ
সিলেট ০৬ মে ২০২৬ ০২:২৪ পূর্বাহ্ন চ্যানেল জৈন্তা নিউজ

সিলেটে ট্রেইনি রিক্রুট কনস্টেবল (টিআরসি) নিয়োগের লিখিত পরীক্ষা সম্পন্ন

চ্যানেল জৈন্তা নিউজ ০৬ মে ২০২৬ ০২:২৪ পূর্বাহ্ন সিলেট
চ্যানেল জৈন্তা নিউজ ০৬ মে ২০২৬ ০২:২৪ পূর্বাহ্ন
সিলেটে ট্রেইনি রিক্রুট কনস্টেবল (টিআরসি) নিয়োগের লিখিত পরীক্ষা সম্পন্ন

সিলেট, ০৪ মে : ট্রেইনি রিক্রুট কনস্টেবল (টিআরসি) নিয়োগ ফেব্রুয়ারি ২০২৬ উপলক্ষে লিখিত পরীক্ষা আজ সিলেটে অনুষ্ঠিত হয়েছে। সিলেট পুলিশ লাইন্স উচ্চ বিদ্যালয় কেন্দ্রে শারীরিকভাবে উত্তীর্ণ প্রার্থীরা এই পরীক্ষায় অংশগ্রহণ করেন।


সকাল ১১টা থেকে শুরু হওয়া এই পরীক্ষায় বাংলা, ইংরেজি, গণিত ও সাধারণ জ্ঞান—এই চারটি বিষয়ে মোট ১ ঘণ্টা ৩০ মিনিটের লিখিত পরীক্ষা গ্রহণ করা হয়।


পরীক্ষা চলাকালীন সময়ে নিয়োগ বোর্ডের চেয়ারম্যান ও সিলেট জেলার সম্মানিত পুলিশ সুপার ড. চৌধুরী মোঃ যাবের সাদেক কেন্দ্রে উপস্থিত থেকে সার্বিক কার্যক্রম তদারকি করেন এবং দায়িত্বপ্রাপ্ত পরীক্ষকদের কাজ পর্যবেক্ষণ করেন।


সুশৃঙ্খল ও শান্তিপূর্ণ পরিবেশে পরীক্ষাটি সম্পন্ন হয়েছে বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।

চ্যানেল জৈন্তা নিউজ · https://channeljaintanews24.com/top-news/15192
Page of