ভিক্টোরিয়া স্পোর্টিং ক্লাবের যুগ্ম সম্পাদক মনোনীত হলেন মির্জা শাহরিয়ার জালালী কাইজার
ঐতিহ্যবাহী ভিক্টোরিয়া স্পোর্টিং ক্লাবের কার্যনির্বাহী কমিটির যুগ্ম সম্পাদক হিসেবে মনোনীত হয়েছেন সিলেট মহানগর যুবদলের ক্রীড়া বিষয়ক সম্পাদক মির্জা শাহরিয়ার জালালী কাইজার। সম্প্রতি ক্লাবের কার্যনির্বাহী কমিটির এক সভায় সর্বসম্মতিক্রমে এই সিদ্ধান্ত গ্রহণ করা হয়।
মঙ্গলবার (৫ মে) ক্লাব কর্তৃপক্ষ প্রেরিত এক পত্রে জানানো হয় যে, শাহরিয়ার জালালী কাইজারের ব্যক্তিগত যোগ্যতা, সামাজিক অবস্থান এবং ক্রীড়া ও সামাজিক উন্নয়নের প্রতি তার বিশেষ আগ্রহ বিবেচনা করে তাকে এই গুরুত্বপূর্ণ পদের জন্য উপযুক্ত প্রার্থী হিসেবে মূল্যায়ন করা হয়েছে।
ক্লাবের কার্যনির্বাহী কমিটি দৃঢ় বিশ্বাস ব্যক্ত করেছে যে, নবনিযুক্ত যুগ্ম সম্পাদকের সক্রিয় অংশগ্রহণ ও সাংগঠনিক দক্ষতা ক্লাবের ভবিষ্যৎ অগ্রগতিতে অত্যন্ত ইতিবাচক ভূমিকা রাখবে। কাইজার তার এই নতুন দায়িত্ব পালনে সংশ্লিষ্ট সকলের আন্তরিক সহযোগিতা কামনা করেছেন। বিজ্ঞপ্তি