logo
চ্যানেল জৈন্তা নিউজ
সিলেট ০৫ মে ২০২৬ ০৯:২০ অপরাহ্ন চ্যানেল জৈন্তা নিউজ

সিলেটের পাথর–বালু কোয়ারির সর্বশেষ পরিস্থিতি নিয়ে উচ্চপর্যায়ের বৈঠক ৭ মে

চ্যানেল জৈন্তা নিউজ ০৫ মে ২০২৬ ০৯:২০ অপরাহ্ন সিলেট
চ্যানেল জৈন্তা নিউজ ০৫ মে ২০২৬ ০৯:২০ অপরাহ্ন
সিলেটের পাথর–বালু কোয়ারির সর্বশেষ পরিস্থিতি নিয়ে উচ্চপর্যায়ের বৈঠক ৭ মে

 ঢাকা, ৪ মে  সিলেট বিভাগের পাথর ও বালুমিশ্রিত পাথর কোয়ারির সর্বশেষ অবস্থা ও করণীয় নির্ধারণে একটি গুরুত্বপূর্ণ সভা আগামী ৭ মে ২০২৬ (বৃহস্পতিবার) অনুষ্ঠিত হবে।


প্রধানমন্ত্রীর কার্যালয় থেকে জারি করা সভা নোটিশে জানানো হয়েছে, সভাটি সকাল ১১টায় স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষ (ভবন-৮, কক্ষ নং-২০৮)-এ অনুষ্ঠিত হবে।


সভায় সভাপতিত্ব করবেন স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের মাননীয় মন্ত্রী সালাহউদ্দিন আহমদ।


নোটিশে বলা হয়, সিলেট বিভাগের পাথর ও বালুমিশ্রিত পাথর কোয়ারির বর্তমান পরিস্থিতি পর্যালোচনা এবং পরবর্তী করণীয় বিষয়ে বিস্তারিত আলোচনা করা হবে।


সভায় বিভিন্ন মন্ত্রণালয়ের মন্ত্রী, সিনিয়র সচিব, বিভাগীয় কমিশনার সিলেট, জেলা প্রশাসক সিলেট ও সুনামগঞ্জসহ সংশ্লিষ্ট ঊর্ধ্বতন কর্মকর্তাদের উপস্থিত থাকার নির্দেশনা দেওয়া হয়েছে।


আয়োজক সূত্র জানিয়েছে, জ্বালানি, পরিবেশ, ভূমি, শিল্প, পর্যটনসহ একাধিক গুরুত্বপূর্ণ মন্ত্রণালয়ের প্রতিনিধিরা এ সভায় অংশ নেবেন।


নোটিশে সংশ্লিষ্ট সবাইকে যথাসময়ে উপস্থিত থাকার অনুরোধ জানানো হয়েছে।

চ্যানেল জৈন্তা নিউজ · https://channeljaintanews24.com/top-news/15190
Page of