logo
চ্যানেল জৈন্তা নিউজ
জাতীয় ০৩ মে ২০২৬ ১১:৪৩ অপরাহ্ন চ্যানেল জৈন্তা নিউজ

সিলেটে ‘দুলাভাই’ ধ্বনিতে মধুর বিড়ম্বনায় প্রধানমন্ত্রীর বক্তব্য

চ্যানেল জৈন্তা নিউজ ০৩ মে ২০২৬ ১১:৪৩ অপরাহ্ন জাতীয়
চ্যানেল জৈন্তা নিউজ ০৩ মে ২০২৬ ১১:৪৩ অপরাহ্ন
সিলেটে ‘দুলাভাই’ ধ্বনিতে মধুর বিড়ম্বনায় প্রধানমন্ত্রীর বক্তব্য

অনলাইন ডেস্ক। 

‘দুলাভাই’ ধ্বনিতে সমাবেশে বক্তব্যে বিঘ্ন, সুধী সমাবেশে তারেক রহমানের হাস্যরসাত্মক মুহূর্ত


সিলেট নগরীতে আয়োজিত এক সুধী সমাবেশে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বক্তব্য দিতে গিয়ে স্থানীয়দের ‘দুলাভাই দুলাভাই’ ধ্বনির কারণে কিছু সময়ের জন্য হাস্যরসাত্মক পরিস্থিতির মুখে পড়েন।


শনিবার (২ মে) অনুষ্ঠিত ওই সমাবেশে উপস্থিত লোকজন বারবার ‘দুলাভাই দুলাভাই’ বলে স্লোগান দিতে থাকলে তিনি বক্তব্য শুরু করতে কিছুটা বিঘ্নিত হন। একপর্যায়ে হাস্যরসের ভঙ্গিতে তারেক রহমান বলেন, “দুলাভাই কথা বললে শ্বশুরবাড়ির লোকজনদের শুনতে হবে কথা। দুলাভাইকে কথা বলতে না দিলে তো দুলাভাই যাবে গিয়া। যাই আমি, কথা বলবো না যাবো?”


সমাবেশে তিনি দেশের পানি ব্যবস্থাপনা ও পরিবেশ সংকট প্রসঙ্গে বলেন, মাটির নিচ থেকে অতিরিক্ত পানি উত্তোলন কৃষি ব্যবস্থার জন্য ঝুঁকি তৈরি করছে। এ পরিস্থিতি মোকাবিলায় খাল খনন ও পানি ব্যবস্থাপনায় গুরুত্ব দেওয়ার আহ্বান জানান তিনি।


হাওরাঞ্চলের ক্ষয়ক্ষতির কথা উল্লেখ করে তিনি বলেন, বৃষ্টির কারণে বিস্তীর্ণ এলাকা ক্ষতিগ্রস্ত হচ্ছে এবং পরিকল্পিত উন্নয়ন ছাড়া নতুন অবকাঠামো নির্মাণেও ঝুঁকি তৈরি হতে পারে।


তিনি সিলেটের ২৫০ শয্যাবিশিষ্ট হাসপাতাল দ্রুত চালু করে ১২০০ শয্যায় উন্নীত করার পরিকল্পনার কথাও তুলে ধরেন এবং স্বাস্থ্যসেবা উন্নয়নের ওপর গুরুত্ব দেন।


এছাড়া নগরবাসীর উদ্দেশে তিনি বলেন, প্লাস্টিক, পলিথিন ও অন্যান্য বর্জ্য যথাস্থানে ফেলা জরুরি। শিক্ষার্থীদের মাধ্যমে সচেতনতা তৈরি করা গেলে পরিবেশ রক্ষায় দীর্ঘমেয়াদি পরিবর্তন আনা সম্ভব হবে।


এর আগে সকালে তিনি সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছান এবং সফরের শুরুতে হযরত শাহজালাল (রহ.)-এর মাজার জিয়ারত করেন বলে জানা যায়।

চ্যানেল জৈন্তা নিউজ · https://channeljaintanews24.com/top-news/15156
Page of