logo
চ্যানেল জৈন্তা নিউজ
হবিগঞ্জ ০৪ মে ২০২৬ ০৩:২০ অপরাহ্ন চ্যানেল জৈন্তা নিউজ

হবিগঞ্জের হাওরে পানি বৃদ্ধি: তলাচ্ছে ফসলি জমি, বিপাকে কৃষক

চ্যানেল জৈন্তা নিউজ ০৪ মে ২০২৬ ০৩:২০ অপরাহ্ন হবিগঞ্জ
চ্যানেল জৈন্তা নিউজ ০৪ মে ২০২৬ ০৩:২০ অপরাহ্ন
হবিগঞ্জের হাওরে পানি বৃদ্ধি: তলাচ্ছে ফসলি জমি, বিপাকে কৃষক

হবিগঞ্জ প্রতিনিধি:

হবিগঞ্জের হাওরাঞ্চলে ক্রমাগত পানি বৃদ্ধি পাওয়ায় কৃষকদের দুর্ভোগ বাড়ছে। হাওরের পর এবার উঁচু এলাকার ফসলি জমিও তলিয়ে যেতে শুরু করেছে, ফলে দুশ্চিন্তায় পড়েছেন কৃষকরা।


কৃষি সম্প্রসারণ অধিদপ্তর জানিয়েছে, জেলায় এখন পর্যন্ত প্রায় ১৩ হাজার হেক্টর জমির ফসল ক্ষতিগ্রস্ত হয়েছে। এর মধ্যে পুরোপুরি তলিয়ে গেছে ৭ হাজার ৫৬৫ হেক্টর জমির ধান।


কৃষকদের অভিযোগ, শ্রমিক সংকটের কারণে তুলনামূলক উঁচু জমির ধানও সময়মতো কাটতে পারছেন না তারা। ফলে ক্ষতির পরিমাণ আরও বাড়ার আশঙ্কা রয়েছে।


অন্যদিকে, টানা বৃষ্টির কারণে খলায় রাখা ধানও নষ্ট হচ্ছে। অনেক ধানেই ইতোমধ্যে চারা গজিয়ে গেছে, যা কৃষকদের ক্ষতিকে আরও বাড়িয়ে তুলছে।


তবে রোববার সকাল থেকে আকাশ মেঘাচ্ছন্ন থাকলেও বৃষ্টি না হওয়ায় শেষ সম্বল রক্ষায় মাঠে নেমেছেন কৃষকরা।


হবিগঞ্জ জেলা কৃষি অধিদপ্তরের অতিরিক্ত উপপরিচালক দীপক কুমার পাল জানান, হাওর ও নন-হাওর মিলিয়ে প্রায় সাড়ে ১৩ হাজার হেক্টর জমির ধান নষ্ট হয়েছে। ক্ষতিগ্রস্ত কৃষকদের তালিকা প্রস্তুত করা হচ্ছে।


এদিকে, হবিগঞ্জ পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী সায়েদুর রহমান বলেন, কুশিয়ারা ও সুতাং নদীর পানি কিছুটা বৃদ্ধি পেয়েছে। তবে খোয়াই নদীসহ অন্যান্য নদীর পানি এখনো বিপদসীমার নিচে রয়েছে।

চ্যানেল জৈন্তা নিউজ · https://channeljaintanews24.com/top-news/15165
Page of