logo
চ্যানেল জৈন্তা নিউজ
সুনামগঞ্জ ২৪ এপ্রিল ২০২৬ ০৭:৩৯ অপরাহ্ন চ্যানেল জৈন্তা নিউজ

দিরাই পৌরশহরে চার আধুনিক ডিজিটাল ঘড়ির উদ্বোধন—বাড়ছে সৌন্দর্য ও সময় সচেতনতা

চ্যানেল জৈন্তা নিউজ ২৪ এপ্রিল ২০২৬ ০৭:৩৯ অপরাহ্ন সুনামগঞ্জ
চ্যানেল জৈন্তা নিউজ ২৪ এপ্রিল ২০২৬ ০৭:৩৯ অপরাহ্ন
দিরাই পৌরশহরে চার আধুনিক ডিজিটাল ঘড়ির উদ্বোধন—বাড়ছে সৌন্দর্য ও সময় সচেতনতা

দিরাই প্রতিনিধি:

দিরাই পৌরশহরের সৌন্দর্য বৃদ্ধি ও নাগরিকদের সময় সচেতনতা বাড়াতে স্থাপন করা হয়েছে চারটি অত্যাধুনিক ডিজিটাল ঘড়ি। শুক্রবার বিকেলে শহরের চৌরাস্তায় জালাল সিটি সেন্টারের সামনে এসব ঘড়ির আনুষ্ঠানিক উদ্বোধন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা সঞ্জীব সরকার।


উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জালাল সিটি সেন্টারের স্বত্বাধিকারী ও বাংলাদেশ ফিমেইল একাডেমির প্রতিষ্ঠাতা পরিচালক জামিল চৌধুরী, দিরাই প্রেসক্লাবের সাবেক সভাপতি সামছুল ইসলাম সরদারসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ।


উপজেলা নির্বাহী কর্মকর্তা সঞ্জীব সরকার বলেন, পৌরশহরের সৌন্দর্য বৃদ্ধির পাশাপাশি শহরে আগত মানুষকে সময় সম্পর্কে সচেতন করতে এ ডিজিটাল ঘড়িগুলো গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। তিনি আশা প্রকাশ করেন, নাগরিকরা দৈনন্দিন কাজ সময়মতো সম্পন্ন করতে আরও সচেতন হবেন।


তিনি আরও বলেন, সিলেট শহর-এর সৌন্দর্য বর্ধনে নবাব আলী আমজাদ কর্তৃক স্থাপিত ঐতিহ্যবাহী ঘড়ির মতোই দিরাইয়ের এসব ডিজিটাল ঘড়িও একসময় মানুষের হৃদয়ে স্থান করে নেবে।


বিজ্ঞান ও প্রযুক্তির অগ্রগতির এই সময়ে প্রত্যন্ত অঞ্চলের একটি ছোট শহর হিসেবে দিরাইয়ে এমন উদ্যোগকে শহরের আধুনিকায়নের ইতিবাচক দৃষ্টান্ত হিসেবে দেখা হচ্ছে। স্থানীয়দের মতে, এ ধরনের উদ্যোগ ভবিষ্যৎ প্রজন্মকে উন্নয়নমূলক কাজে উদ্বুদ্ধ করবে এবং শহরের সামগ্রিক সৌন্দর্য আরও বৃদ্ধি করবে।

চ্যানেল জৈন্তা নিউজ · https://channeljaintanews24.com/top-news/14940
Page of