logo
চ্যানেল জৈন্তা নিউজ
সিলেট ২৩ এপ্রিল ২০২৬ ১২:০৭ পূর্বাহ্ন চ্যানেল জৈন্তা নিউজ

সিসিক নিয়োগের নামে প্রতারণা চক্র সক্রিয়, সতর্ক থাকার আহ্বান প্রশাসকের

চ্যানেল জৈন্তা নিউজ ২৩ এপ্রিল ২০২৬ ১২:০৭ পূর্বাহ্ন সিলেট
চ্যানেল জৈন্তা নিউজ ২৩ এপ্রিল ২০২৬ ১২:০৭ পূর্বাহ্ন
সিসিক নিয়োগের নামে প্রতারণা চক্র সক্রিয়, সতর্ক থাকার আহ্বান প্রশাসকের

নিউজ ডেস্ক। 

সিলেট সিটি কর্পোরেশনের (সিসিক) বিভিন্ন পদে নিয়োগের আশ্বাস দিয়ে কিছু অসাধু চক্র চাকরিপ্রত্যাশীদের কাছ থেকে অর্থ হাতিয়ে নেওয়ার চেষ্টা করছে বলে অভিযোগ পাওয়া গেছে। বিষয়টি সিসিক প্রশাসক আব্দুল কাইয়ুম চৌধুরীর নজরে এসেছে।


প্রশাসক জানান, বর্তমানে সিলেট সিটি কর্পোরেশনে কোনো ধরনের জনবল নিয়োগ কার্যক্রম চলমান নেই। ফলে নিয়োগের নামে অর্থ লেনদেনের কোনো সুযোগও নেই। তিনি বলেন, একটি প্রতারক চক্র ভুয়া আশ্বাস দিয়ে সাধারণ মানুষকে বিভ্রান্ত করে অর্থ হাতিয়ে নেওয়ার চেষ্টা করছে।


তিনি আরও বলেন, “সিটি কর্পোরেশনের নামে বা আমার নাম ব্যবহার করে কেউ যদি নিয়োগের প্রতিশ্রুতি দিয়ে টাকা দাবি করে, তা সম্পূর্ণ প্রতারণা। এ ধরনের প্রলোভনে কেউ যেন পা না দেন।”


সিসিক প্রশাসক জানান, নিয়োগ সংক্রান্ত যেকোনো তথ্য কেবলমাত্র সিটি কর্পোরেশনের সরকারি বিজ্ঞপ্তির মাধ্যমেই প্রকাশ করা হয়। তাই কোনো ব্যক্তি বা মধ্যস্থতাকারীর মাধ্যমে চাকরি পাওয়ার আশ্বাসে বিশ্বাস না করার জন্য তিনি সবাইকে আহ্বান জানান।


নাগরিকদের সতর্ক করে তিনি বলেন, “কেউ যেন কোনো অবস্থাতেই অর্থ লেনদেন না করেন। প্রতারণার শিকার হলে দ্রুত আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে অবহিত করুন।”


সিলেট সিটি কর্পোরেশনের পক্ষ থেকে সবাইকে এ ধরনের প্রতারণা থেকে সতর্ক থাকার অনুরোধ জানানো হয়েছে।

চ্যানেল জৈন্তা নিউজ · https://channeljaintanews24.com/top-news/14934
Page of